লিভারের চিকিৎসা করাতে সিঙ্গাপুরে শাকিব
শেষ পর্যন্ত উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন ঢাকাই ছবির কিং খান শাকিব। তার সঙ্গে গেছেন তার সহকারী মোল্লা মনির।
মঙ্গলবার রাতে শাকিব খান সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন বলে নিশ্চিত করেছেন তার ঘনিষ্ঠ প্রযোজক ও কাছের মানুষ ইকবাল হোসেন জয়। তিনি জানালেন, শাকিব খান লিভার সংক্রান্ত অসুস্থতায় ভূগছেন।
এর আগে গত দুই সপ্তাহ তিনি ল্যাব এইড হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। বেশ খানিকটা সুস্থও ছিলেন। তাই নিজেই শাকিব জানিয়েছিলেন যে, তার সিঙ্গাপুর যাবার প্রয়োজন নেই। কিন্তু উন্নত চিকিৎসার জন্য শেষ পর্যন্ত তাকে যেতেই হলো।
জয় জানালেন, চিকিৎসা সংক্রান্ত জটিলতা শেষ করে ১ জুন শাকিব খান দেশে ফিরবেন। তাই ৩০ মে এফডিসিতে মোস্তফা কামাল রাজের নতুন ছবি ‘সম্রাট’র শুটিংয়ে থাকছেন না তিনি।
এদিকে শাকিব খানের অফিসিয়াল পেজটি ভ্যারিফাইড করে দিল ফেসবুক কর্তৃপক্ষ।
এলএ/পিআর