কঙ্গনার অভিনয়ে মুগ্ধ অমিতাভ


প্রকাশিত: ০৪:৪০ এএম, ২৮ মে ২০১৫

বলিউডে ‘বেস্ট ডেব্যু’পুরস্কার বিজয়ী কঙ্গনা রানাওয়াতের অভিনয়ে মুগ্ধ হয়ে বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন দুটি চিঠি দিয়েছেন তাকে। সেই চিঠিতে লেখা রয়েছে, আমি নিজেকে ভাগ্যবান মনে করি যে আমি সেই ইন্ডাস্ট্রির এক জন যেখানে কঙ্গনার মতো অভিনেত্রীও আছেন।

অমিতাভের এই চিঠিতে খুশি হয়ে আপ্লুত কঙ্গনা বলেছেন, আমার কাছে এই দু’টি চিঠি দু’টি মেডেলের সমান। কয়েক দিন আগেই মুক্তি পেয়েছে কঙ্গনার সাম্প্রতিক রোম্যান্টিক কমেডি ‘তনু’ ওয়েডস মনু’-র সিক্যুয়েল ‘তনু’ ওয়েডস মনু রিটার্নস’। আনন্দ এল রাইয়ের পরিচালনায় ওই ছবিতে ‘তনু’র অভিনয়ের প্রশংসায় কার্পণ্য করছেন না বলিউডের হেভিওয়েটরা।

মাধুরী দীক্ষিত ট্যুইট করে কঙ্গনাকে কুর্নিশ জানিয়েছেন। অন্য দিকে, এক অনুষ্ঠানে জনসমক্ষেই এভারগ্রিন বলি ক্যুইন রেখা আপ্লুত হয়ে কঙ্গনার গালে চুমু খান।

কঙ্গনা রানাওয়াতকে বলিউডে প্রথম বার দেখা গিয়েছিল ২০০৬-এর ‘গ্যাংস্টার’ ছবিতে। প্রায় পুরো ছবিতেই এক মদ্যপ মেয়ের চরিত্রে অভিনয় করে সবাইকে অবাক করে দিয়েছিলেন তিনি। এই ছবিতেই অভিনয়ের জন্য তিনি ফিল্ম ফেয়ারের ‘বেস্ট ডেব্যু’ পুরস্কার জিতেছিলেন।

জেআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।