ক্যাটরিনার প্রেম রণবীরের জন্য অপয়া!
শিরোনাম দেখে চমকে যবার কিছু নেই। সময়টা একদমই ভালো যাচ্ছে না কাপুর বাড়ির ছেলে রণবীরের। তিনি কাজ করে খুশি বটে, কিন্তু ক্যারিয়ার নিয়ে দারুণ হতাশায় ভুগছেন।
পরপর তিনটি ছবি বক্সঅফিসে রীতিমতো ফ্লপ! সর্বশেষ ‘বম্বে ভেলভেট’ নিয়ে মারাত্মক প্রত্যাশা ছিলো। রণবীর এবং অনুরাগের একসঙ্গে কাজ, তাই প্রত্যাশা তো থাকবেই। কিন্তু সেই প্রত্যাশা মেটাতে ব্যর্থই হলো ‘বম্বে ভেলভেট’। আর সেই ব্যর্থতার কারণেই রণবীর-ভক্তরাও আপসেট।
ভক্তরা রণবীরের অভিভাবক বনে গিয়ে দাবি করছেন, ক্যাটরিনার সঙ্গে প্রেমটােই নাকি তার জন্য অশুভ। এই সব কিছুরই প্রভাব পড়েছে রণবীরের ওপর। তিনি আর মানসিক চাপগুলো নিতে পারছেন না।
তাই সম্প্রতি এক সাক্ষাত্কারে রণবীর বলেই ফেলেছেন, ‘সবকিছু মিলিয়েই একটা ইনসিকিওরিটি আমার মধ্যে তৈরি হয়েছে বৈকী! এবং সেটা ক্রমশ বেড়েই চলেছে। জানিনা এর শেষ কোথায়। তবে আমি চেষ্টা করছি এ থেকে বেরিয়ে আসার।’
সামনে রণবীরের বেশ কয়েকটি ছবি মুক্তির পথে। এ মুহূর্তে তালিকায় রয়েছে ‘জগ্গা জাসুস’। এই ছবিতে বহুদিন বাদে আবার তিনি বান্ধবী ক্যাটরিনা কাইফের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে চলেছেন। এতোদিন এই ছবি নিয়ে অনেক প্রত্যাশা ছিলো। কিন্তু ক্যাটরিনার সঙ্গে তার সম্পর্ক নিয়ে যেভাবে চটেছেন তার ভক্তরা, তার প্রভাব ছবিতে না পড়লেই হয়!
এলএ/পিআর