ভাগনির সঙ্গে সালমান খানের খুনসুটির ভিডিও ভাইরাল

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৩:২০ পিএম, ০৯ মার্চ ২০২০

নিজে এখনো বিয়ে করেননি। তাতে কী! ভাই-বোনের সন্তানদের স্নেহ-আদরে বড় করছেন বলিউড ভাইজান সালমান খান। বাড়ির শিশুদের সাথে সময় কাটাতে পছন্দ করেন তিনি। সে কথা অজানা নয় কারো। বহুবার নানা রকম ভিডিওতে সেই প্রমাণ দিয়েছেন তিনি।

এবার ভাইরাল হয়েছে ছোট্ট ভাগনি আয়াতের সঙ্গে সালমানের খুনসুটির একটি ভিডিও। যেখানে দেখা যাচ্ছে, ভাগনিকে কাছে পেয়ে আদরে ভরিয়ে দিচ্ছেন তিনি।

গত ২৭ ডিসেম্বর সালমানের জন্মদিনে দ্বিতীয় সন্তানের জন্ম দিয়েছেন তার বোন অর্পিতা। এই সন্তানকে তিনি তার দাদাকে উপহার হিসেবে দিয়েছেন বলেই জানিয়েছিলেন। তাই অর্পিতার মেয়ে অর্থাৎ ভাগনি আয়াত সালমানের অনেক বেশি পছন্দের।

অবশ্য শুধু আয়াতই নয়, ভাগনে আহিলকেও সালমান যে কতটা ভালোবাসেন, তা সোশ্যাল মিডিয়ায় উঠে আসা নানা ভিডিও ছবিতে বহুবার উঠে এসেছে।

নতুন ভিডিওতে দেখা গেল, কন্যাসম ভাগনি আয়াতের মুখে মুখ দিয়ে চুমু খাচ্ছেন, তাকে আদরে ভরিয়ে দিচ্ছেন সল্লু। আয়াতও তার মামকে আদরে ভরিয়ে দিতে চাইছে মুখ বাড়িয়ে। নিজের ইনস্টাগ্রামে এমনই একটি সুন্দর ভিডিও শেয়ার করেছেন অর্পিতা খান শর্মা। সেটি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

 
 
 
View this post on Instagram

We love you Mamu @beingsalmankhan

A post shared by Arpita Khan Sharma (@arpitakhansharma) on

এলএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।