রাশিফল : ২৮ ডিসেম্বর


প্রকাশিত: ০২:১০ এএম, ২৮ ডিসেম্বর ২০১৪

মেষ
বেকারদের কারও কারও জন্য দিনটি সাফল্যের বার্তা বয়ে আনতে পারে। বিদেশযাত্রায় প্রবাসী আত্মীয়ের সহায়তা পেতে পারেন। পাওনা আদায় হবে। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে।

বৃষ
বিদেশযাত্রার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। মামলা-মোকদ্দমার রায় আপনার অনুকূলে যেতে পারে।

মিথুন
বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। কর্মস্থলে পদস্থ ব্যক্তিদের আনুকূল্য পাবেন। যাবতীয় কেনাকাটা শুভ।

কর্কট
ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। আজ কারও কাছ থেকে প্রেমের প্রস্তাব পেতে পারেন। যানবাহন থেকে সতর্ক থাকুন।

সিংহ
ব্যবসায়িক লেনদেনে লাভবান হবেন। পাওনা আদায়ে তৎপর হোন। বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। প্রেমে সাফল্যের দেখা পাবেন। রাজনৈতিক তৎপরতা শুভ।

কন্যা
ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। পাওনা আদায়ে তৎপর হোন। কর্মস্থলে পদস্থ ব্যক্তিদের আনুকূল্য পাবেন। আজ কারও কারও মনে প্রেমের ছোঁয়া লাগতে পারে।

তুলা
বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। বিদেশযাত্রার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। প্রেমে সাফল্যের দেখা পাবেন। রাজনৈতিক তৎপরতা শুভ।

বৃশ্চিক
শিল্পকলায় অবদানের জন্য সম্মাননা পেতে পারেন। পরিবারের কেউ আপনার বিপক্ষে অবস্থান নিতে পারে। পাওনা আদায়ে তৎপর হোন। বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। দূরের যাত্রা শুভ।

ধনু
শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। প্রবাসী কারও সঙ্গে প্রেমের সূচনা হতে পারে। কোনো গোপন শত্রুর পরিচয় জানা যেতে পারে। জমিজমাসংক্রান্ত বিরোধের নিষ্পত্তি হতে পারে।

মকর
ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। বেকারদের কেউ কেউ ঝুঁকিপূর্ণ বিদেশযাত্রায় সফল হতে পারেন। রাজনৈতিক তৎপরতা শুভ।

কুম্ভ
বিদেশযাত্রায় প্রবাসী আত্মীয়ের সহায়তা পেতে পারেন। ফেসবুকে কারও ইঙ্গিতপূর্ণ মন্তব্য থেকে প্রেমের শুভসূচনা হতে পারে। যাবতীয় কেনাকাটা শুভ। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন।

মীন
শিল্পকলা কিংবা সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের সুবাদে বিদেশযাত্রার সুযোগ পেতে পারেন। পাওনা আদায় হবে। হারিয়ে যাওয়া মূল্যবান জিনিস খুঁজে পাওয়ার সম্ভাবনা আছে। দূরের যাত্রা শুভ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।