রাশিফল : ৩১ জানুয়ারি


প্রকাশিত: ০২:০০ এএম, ৩১ জানুয়ারি ২০১৫

মেষ: দেরিতে হলেও উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ মিলতে পারে। পড়শির বাধায় গৃহ সংস্কারে বাধা।

বৃষ: দুষ্ট ব্যক্তির প্ররোচনায় ক্ষতির আশঙ্কা। হস্তশিল্পে নৈপুণ্যের সুবাদে বাড়তি উপার্জনের সুযোগ। পথেঘাটে চলাফেরায় বাড়তি সতর্কতা দরকার।

মিথুন: ব্যবসায় বাড়তি বিনিয়োগে সুফল মিলতে পারে। উপার্জন বাড়লেও অপব্যয়ের জন্য সঞ্চয় কম। সন্তানের কর্মকুশলতায় গৌরব বৃদ্ধি।

কর্কট: ঈর্ষাকাতর সহকর্মীদের কারসাজি উপেক্ষা করে অগ্রগতি। স্বজনবর্গের অত্যাচারে বাসস্থান পরিবর্তনের চিন্তা। বাতজ বেদনার প্রকোপে চলাফেরায় অসুবিধা।

সিংহ: কর্মস্থলে জটিলতা বাড়বে। বিকল্প কাজের চেষ্টায় আশার আলো। শত্রুর মোকাবিলা করে কার্যোদ্ধার। অত্যধিক উচ্চভিলাষ পরিতাপের কারণ হয়ে উঠতে পারে।

কন্যা: কর্মক্ষেত্রে অবমাননা ও দূরে বদলির সম্ভাবনায় অশান্তি ও উদ্বেগ। শেয়ারে আপাতত বাড়তি বিনিয়োগ না-করাই ভালো। সেবাকাজে অর্থদান।

তুলা: মৌলিক চিন্তাধারায় কর্মে উন্নতি ও সঞ্চয় বৃদ্ধি। সঙ্গীতাদি চারুকলায় দক্ষতার বিশেষ স্বীকৃতির যোগ। দানধ্যানের জোরে সামাজিক প্রতিষ্ঠা।

বৃশ্চিক: অপপ্রচার উপেক্ষা করতে না-পারলে ক্ষতির আশঙ্কা। সন্ধির সূত্রে শত্রুতা প্রশমনের আশা। সজ্জনের উপদেশ কাজে লাগতে পারে।

ধনু: কর্মক্ষেত্রে উদ্ভাবনী শক্তির বিলম্বিত স্বীকৃতির সম্ভাবনা। পারিবারিক বিবাদে কাজকর্মে বাধা। অতিদম্ভ বিড়ম্বনা ডেকে আনতে পারে।

মকর: খেলাধুলায় কৃতিত্বের সুবাদে নামী সংস্থায় কাজের সম্ভাবনা। সৃষ্টিশীল কাজের বিশেষ স্বীকৃতির যোগ। হাড়ের সমস্যায় দুর্ভোগ।

কুম্ভ: মধুর ভাষণে অন্যের বিরূপতা প্রশমিত করে কার্যোদ্ধার। জ্ঞাতিশত্রুর কূট চালে বিপত্তির আশঙ্কা। সঞ্চয়ের নতুন পরিকল্পনায় সাফল্য।

মীন: কর্মকুশলতার স্বীকৃতি ফের বিলম্বিত হওয়ায় হতাশা বাড়বে। দাম্পত্য জীবনে জট কাটার আশা।

এআরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।