রাশিফল : ০৪ ফেব্রুয়ারি
মেষ: কর্মে সংস্থাগত পরিবর্তন। কোনো ভালো কাজের প্রতিদানে উপহাস জুটতে পারে। প্রিয়জনের কাছ থেকে আঘাতের আশঙ্কা।
বৃষ: মৌলিক কৌশলে কর্মক্ষেত্রে সমস্যা মিটিয়ে প্রশংসা লাভ। বন্ধুর দুঃসময়ে পাশে দাঁড়াতে গিয়ে বিড়ম্বনার আশঙ্কা। ব্যয়সঙ্কোচ ঘিরে সংসারে অশান্তি।
মিথুন: পদোন্নতির সম্ভাবনা শেষ সময়ে নষ্ট হয়ে যেতে পারে। গৃহ সংস্কার ও নবনির্মাণের জন্য আর্থিক পরিকল্পনা। বাতজ বেদনা পীড়া দেবে।
কর্কট: একাধিক উপায়ে আয় বৃদ্ধির সুযোগ। ব্যয়বাহুল্যের জন্য ঋণশোধের পরিকল্পনা ব্যাহত। হাড়ের সমস্যায় চলাফেরায় অসুবিধা।
সিংহ: বৃত্তিগত প্রশিক্ষণে সাফল্যের সূত্রে কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা। চোরের উপদ্রবে ক্ষতির আশঙ্কা। চোখ, নাক ও কানের পীড়ায় কাজ পণ্ড।
কন্যা: উপার্জন বাড়ানোর পন্থা নিয়ে গুরুজনের সঙ্গে মতবিরোধ। ব্যবসায় বাড়তি বিনিয়োগে রাশ টানাই ভাল। সম্পত্তি-বিরোধ বাড়বে।
তুলা: দীর্ঘ প্রতীক্ষার পরে কর্মে উন্নতির ইঙ্গিত। অতিরিক্ত ভাবাবেগ থেকে বিপত্তির আশঙ্কা। চারুকলার অনুশীলনে ব্যুৎপত্তির স্বীকৃতি মিলতে পারে।
বৃশ্চিক: শ্রম ও দক্ষতা সত্ত্বেও কর্মোন্নতি ফের পিছিয়ে যাওয়ার আশঙ্কা। অসংযত বাক্যালাপে বিপত্তি ঘটতে পারে। হজমের সমস্যা ভোগাবে।
ধনু: মানসিক শক্তির জোরে বিপদ থেকে উদ্ধার। ব্যবসায় বাড়তি বিনিয়োগ না-করাই ভালো। দাম্পত্য জীবনে জটিলতা বৃদ্ধির আশঙ্কা।
মকর: স্বজনের শত্রুতায় সম্পদ লাভে বাধা। দুর্জনের অপচেষ্টা রুখে কর্মস্থলে সমস্যার মোকাবিলা। মহৎ ব্যক্তির দ্বারা উপকৃত হতে পারেন।
কুম্ভ: মিষ্ট ভাষণে অন্যকে প্রভাবিত করে কার্যোদ্ধারের সম্ভাবনা। শুভ অনুষ্ঠানে দুষ্কৃতীদের হামলা রুখে প্রশংসা লাভ।
মীন: গুরুজনের পরামর্শ কাজে লাগতে পারে। সম্পত্তি রক্ষণাবেক্ষণে আইনি ব্যবস্থা দরকার।
এআরএস/এমএস