রাশিফল : ০৫ ফেব্রুয়ারি


প্রকাশিত: ০২:০৬ এএম, ০৫ ফেব্রুয়ারি ২০১৫

মেষ:  অপ্রিয় সত্যভাষণে নিকটজনেরাও মুখ ফিরিয়ে নিতে পারেন। বিকল্প পথে বাড়তি উপার্জনের সুযোগ।

বৃষ: শত্রুর ষড়যন্ত্র বানচাল করে কর্মক্ষেত্রে অগ্রগতি। সম্পত্তি-বিরোধের সমাধানসূত্র মিলতে পারে। অস্থি ও গ্ল্যান্ডের সমস্যায় ভোগান্তি।

মিথুন: বিষয়সম্পত্তি নিয়ে স্বজনবিরোধ বাড়বে। সম্পত্তি ক্রয়ের সিদ্ধান্ত স্থগিত রাখাই ভাল। অভিনয়াদি চারুকলার চর্চায় ব্যুৎপত্তির স্বীকৃতি।

কর্কট: স্বজনবিরোধ সামলে পরিবারের মানরক্ষা। সহকর্মীদের সহায়তায় কোনো জটিল সমস্যার সমাধান। প্রেমপ্রণয়ে বাধা কেটে যেতে পারে।

সিংহ: ব্যবসা বা কর্মস্থলের ঝামেলায় মানসিক স্থিতি টলে যাওয়ার আশঙ্কা। ঋণ পরিশোধ করতে গিয়ে সঞ্চয়ে ব্যাঘাত। পথেঘাটে চলাফেরায় বাড়তি সতর্কতা দরকার।

কন্যা: কোনো সুযোগসন্ধানী মহিলার ফাঁদে পড়ে নাজেহাল হওয়ার আশঙ্কা। বহু শ্রম ও চেষ্টা সত্ত্বেও কর্মোন্নতি ফের অধরা। গ্ল্যান্ডের সমস্যা ভোগাবে।

তুলা: বিকল্প কর্মসংস্থানের চেষ্টায় আশার আলো। সম্পত্তি সংক্রান্ত মামলার ফল অনুকূলে যেতে পারে। বাতজ বেদনা ভোগাবে।

বৃশ্চিক:  কর্মসূত্রে দূরভ্রমণের সুযোগ। কোনো মহিলার কারসাজিতে পারিবারিক শান্তি বিঘ্নিত হতে পারে। সংক্রমণজনিত জ্বরজ্বালা ও উদরপীড়া ভোগাবে।

ধনু:  উদ্যমের অভাবে বা অসতর্কতায় পরিকল্পনা ভন্ডুল হতে পারে। কর্মস্থলে বেফাঁস মন্তব্যে বিড়ম্বনা। প্রেমপ্রণয়ে নতুন বাঁক।

মকর:  কর্মক্ষেত্রে উন্নতি ও দূরযাত্রার যোগ। গৃহে নতুন অতিথি আগমনের সংবাদ পেতে পারেন। সন্তানের হীনস্বাস্থ্য উদ্বেগ বাড়াবে।

কুম্ভ:  আলস্য বা উদাসীনতায় শুভ যোগ হাতছাড়া হতে দেওয়া উচিত হবে না। চুরি-বাটপাড়িতে অর্থক্ষতি। অংশীদারের চক্রান্তে ব্যবসায় লোকসান।

মীন:  বৃত্তিগত পরিকল্পনায় সাফল্য ও কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি। বাহন ক্রয়ের উদ্যোগে আকস্মিক বাধা।

এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।