রাশিফল : ১৩ মার্চ
মেষ (মার্চ ২১ – এপ্রিল ১৯):
দিনের শুরুতে এসে যেতে পারে বিদেশ যাওয়ার অফার। পরিবার পরিজনদের সময় দিতে পারেননি বেশ কিছু দিন। আপনার সঙ্গীর সঙ্গে হয়ে যেতে পারে অভাবনীয় কিছু ঘটনা।
বৃষ (এপ্রিল ২১- মে ২১):
আজ হয়তো অনেক বড় একটি কাজ সমাধান করবেন। যারা লেখালেখি করেন তারা হয়তো একটি শুভ সংবাদও পেয়ে যাবেন।
মিথুন (মে ২২- জুন ২১):
হাতের অবস্থা ফাঁকা থাকলেও মানুষ আনন্দে থাকতে পারে তা আপনাকে দেখে প্রমান পাওয়া যাবে। আজই ধার দেয়া টাকার কিছু অংশ পেয়ে যাবেন। দিনের শুরুতে শুভ কাজের উদয় হতে পারে।
কর্কট (জুন ২২- জুলাই ২২):
কাছের কোনো বন্ধুর সঙ্গে লেগে যেতে পারে ঝগড়া। ছোট্ট রোমান্সের মাধ্যমে সহজেই করে ফেলুন সমাধান। আজ আপনার পরিবারিক দ্বন্দ্বের অবসান হতে পারে।
সিংহ (জুলাই ২৩- আগস্ট ২৩):
বন্ধু বা পরিবারের লোকজন বাইরে বেড়াতে যেতে বলতে পারে। এই অফার নিজের সামান্য ইচ্ছার বাতিতে সলতে যোগ করা আর কি। এখন আপনার মন প্রফুল্ল রাখা জরুরি।
কন্যা (আগস্ট ২৪- সেপ্টেম্বর ২৩):
সকাল হতে না হতেই ভালোবাসার ইতিবাচক সাড়া পাবেন। আজ আপনার জন্য অনেক বড় সারপ্রাইজ থাকতে পারে। কর্মক্ষেত্রে কাজের গতি দিয়ে সহকর্মীদের ঈর্ষান্বিত করে দিন।
তুলা (সেপ্টেম্বর ২৩- অক্টোবর ২২):
আজ আপনাকে ব্যস্ত রাখার জন্য ই-মেইল, ফোন কল বা কোন ভিজিটর খুবই এ্যাকটিভ থাকবে। তাই সকাল বেলায়ই ঘুম থেকে উঠে আগেই সিদ্ধান্ত নিন কীভাবে এগুলো রক্ষনাবেক্ষন করবেন।
বৃশ্চিক (অক্টোবর ২৩- নভেম্বর ২১): কাছের বন্ধুটি যখন ভুল বুঝে দূরে সরে যায় তখন দু:খের শেষ থাকে না। তবে চিন্তার কোনো কারণ নেই। মানুষের জীবনেই তো সুখ-দু:খ ঘুরে ফিরে আসে।
ধনু (নভেম্বর ২২- ডিসেম্বর ২১):
প্রেমের ভাগ্যের মতো চক্রাকার কোনো কিছু আর নেই, এটা গড়িয়ে গড়িয়ে চেনা স্থান থেকে যাত্রা শুরু করে অচেনা স্থানে গিয়ে থামে। রোমাঞ্চ খুব কাছ থেকে দেখতে পাবেন আজ।
মকর (ডিসেম্বর ২২- জানুয়ারি ১৯):
কিছু আর্থিক লোকসানকে মেনে নিয়েই এগিয়ে যেতে হবে। তবে উত্তেজিত হওয়ার কিছু নেই। মনে রাখতে হবে ক্ষতি হলেও হাল ছেড়ে দেয়া বোকামি হবে।
কুম্ভ (জানুয়ারি ২০- ফেব্রুয়ারি ১৮):
কুম্ভ দারুণ চাঙা হয়ে উঠবেন শরীর ও মনে। শুরুটা দারুন হলেও দিনের শেষে জিভ হয়ে যেতে পারে তেতো আর মনটা- অপমানিত।
মীন (ফেব্রুয়ারি ১৯- মার্চ ২০):
মীন নারীর আজ অনেকটা সময় নষ্ট করে দিতে পারে রূপচর্চার ঝোঁক। পুরুষের আজ অনেকটা সময় খসে পড়তে পারে কু-সঙ্গে পড়ে। কর্মক্ষেত্রে জরুরি কাজ গুছিয়ে নিন সময় থাকতে।
এআরএস/এমএস