বিশ্বের সবচেয়ে প্রবীণ বিড়াল


প্রকাশিত: ০৫:৩৮ এএম, ১৩ মার্চ ২০১৫

বিশ্বের প্রবীণ মানব-মানবীর তথ্য আমরা কমবেশী সবাই জানি। কিন্তু প্রবীণ বিড়ালের কথা কখনো কি শুনেছি। ২৭ বছর বয়সী টিফানি টো নামের এক বিশ্বের এক  প্রবীণ বিড়ালের সন্ধান পাওয়া গেছে ক্যালিফোর্নিয়ার সান দিয়েগো’র একটি বাড়িতে । কমলা ও কালো রংয়ের ত্বকের ওই বিড়াল বাস করে ৯ ও ১০ বছর বয়সী তার ‍দুই সহযোগী বিড়ালের সাথে। গিনেজ বকু রেকর্ড এর তথ্যানুযায়ী শুক্রবার বিড়ালটির বয়স দাড়িয়েছে ২৭ বছর । যা মানুষের ১২৫ বছর বয়সের সমান।  বিশ্বের প্রবীণতম এই বিড়ালটির মালিক শ্যারন ভরহিস (৭৩) শনিবার বিড়ালটির জন্মদিন পালন করবেন। জন্মদিন উপলক্ষে আগত অতিথিদের জন্য ছোট মাছ, গোল্ড ফিস ক্র্যাকার্সসহ থাকছে নানা সুস্বাদু খাবারের ব্যবস্থা।

শ্যারন ১৯৮৮ সালে বিড়ালটির জন্মদিনের স্মতিচারণ করতে গিয়ে বলেন, একদিন দেখলাম, বিড়ালের দোকানে বাচ্চা টিফানিকে বিক্রি করা হচ্ছিল। টিফানি’র সাথেও আরেকটি বাচ্চা ছিল।  যেটা ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে মারা যায়। শ্যারন পরে এই চিত্র দেখে দু:খ নিয়ে বাড়ি ফিরে আসে। বাসার আসার পরও বিড়ালের চিন্তা তার মাথা থেকে যাচ্ছিল না। দোকানে ফিরে গিয়ে সে বিড়ালটি কিনে নিয়ে আসে। শ্যারন বলেন-১০ ডলার দিয়ে ক্রয় করা টিফানিকে ক্রয় করা ছিল আমার জীবনের সবচেয়ে সেরা খরচ। শ্যারন ‍আরো যোগ করে বলেন-২৭ বছর বয়সটা খুব নিরীহ। বিড়ালটির যৌন আবেদনও রয়েছে।

শ্যারন বলেন, বিড়ালটির ওজন ৬ পাউণ্ড। এখন ও বেশ সুস্থ্য আছে। বলা যায় আমার চেয়েও এখন শারীরিকভাবে সুস্থ্য। বিড়ালটি এতদিন বেঁচে আছে কিভাবে এমন প্রশ্ন করা হলে শ্যারন বলেন-আমি জানি না। তবে ও আমার প্রতি খুব নিবেদিত। আমার মনে হয় ও কখনো আমাকে ছেড়ে যেতে চায় না। সূত্র : ইন্টারনেট

এসএইচএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।