নাচলেন মিশেল ওবামা (ভিডিও)


প্রকাশিত: ০৬:১৭ এএম, ১৫ মার্চ ২০১৫

একটি টিভি অনুষ্ঠানে নাচলেন মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামা। দ্য এলেন ডি জেনেরেস শো নামের জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠানটিতে মার্ক রবিনসন ও ব্রুনো মার্সের গাওয়া জনপ্রিয় একটি গানের তালে তালে নাচ করেছেন তিনি।

এলেন ডি জেনেরেসের একটি শোতে তাঁর ‘লেটস মুভ’ নামের একটি অভিযানের ৫ বছর উদযাপনে হাজির ছিলেন ৫১ বছর বয়সী মিশেল। এই অভিযানের লক্ষ্য, মানুষকে স্বাস্থ্যকর জীবনযাত্রা ও শরীরচর্চা সম্পর্কে সচেতন করা। সেই উপলক্ষ্যেই মিশেল নিজেও গানের সঙ্গে পা মেলান ও সকলকে শারীরিকভাবে সুস্থ থাকার পরামর্শ দেন।

শুধু মিশেলই নন, এই সংস্থার সঙ্গে জড়িত আছেন আরও অনেক তারকা। তাঁদের সকলকেই এই ধরণের সচেতনতা বাড়ানোর কাজে যোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়েছেন অনুষ্ঠানের সঞ্চালক স্বয়ং এলেন ডি জেনেরেস।



এইচএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।