রাশিফল : ২৯ মার্চ
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হবেন। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ। কর্মস্থলে পদস্থ ব্যক্তিদের আনুকূল্য পাবেন।
বৃষ (২১ এপ্রিল-২১ মে)
শিক্ষার্থীদের কারও কারও বিদেশে অধ্যয়নের প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে। বেকারদের কেউ কেউ ঝুঁকিপূর্ণ বিদেশযাত্রায় সফল হবেন। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। যাবতীয় কেনাকাটা শুভ।
মিথুন (২২ মে-২১ জুন)
ব্যবসায়িক যোগাযোগ শুভ। আজ হঠাৎ করেই হাতে টাকাপয়সা চলে আসতে পারে। প্রেমবিষয়ক জটিলতার অবসান হবে। বিদেশযাত্রায় প্রবাসী আত্মীয়ের সহায়তা পেতে পারেন। রাজনৈতিক তৎপরতা শুভ।
কর্কট (২২ জুন-২২ জুলাই)
বেকারদের কারও কারও জন্য দিনটি সাফল্যের বার্তা বয়ে আনতে পারে। আজ কাউকে টাকা ধার দিয়ে বিপাকে পড়তে পারেন। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে। সৃজনশীল কাজের জন্য সম্মাননা পেতে পারেন।
সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট)
ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। যৌথ বিনিয়োগ শুভ। আজ হঠাৎ করেই হাতে টাকাপয়সা চলে আসতে পারে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ।
কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)
কন্যার বন্ধুদের জন্য একটাই পরামর্শ, কর্মস্থলে মাথা গরম করা চলবে না। আপনার প্রেমিক মন আজ তার ঠিকানা খুঁজে পাবে। বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। দূরের যাত্রা শুভ।
তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)
সৃজনশীল কর্মকাণ্ডের সুবাদে বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। আপনার কোনো ঘনিষ্ঠ বন্ধু প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারে। যাবতীয় কেনাকাটায় লাভবান হবেন।
বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর)
বিদেশযাত্রার ক্ষেত্রে হাতছাড়া হয়ে যাওয়া সুযোগ ফিরে আসতে পারে। পেশাজীবীদের কারও কারও পসার বৃদ্ধি পেতে পারে। পাওনা আদায়ে কুশলী হোন। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন। তীর্থ ভ্রমণ শুভ।
ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)
বিদেশযাত্রার ক্ষেত্রে হাতছাড়া হয়ে যাওয়া সুযোগ ফিরে আসতে পারে। বেকারদের কারও কারও জন্য দিনটি সুফল বয়ে আনতে পারে। আপনার প্রেমিক মন আজ তার ঠিকানা খুঁজে পাবে। দূরের যাত্রা শুভ।
মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)
ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। বেকারদের কেউ কেউ আজ নতুন কাজের সন্ধান পাবেন। প্রেমের ব্যাপারে আজ চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হতে পারে।
কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। আজ হঠাৎ করেই হাতে টাকাপয়সা চলে আসতে পারে। ফেসবুকে কারও দেওয়া তথ্য আপনার প্রেমিক মনকে উসকে দিতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। পাওনা আদায়ে কুশলী হোন। বেকারদের কেউ কেউ প্রত্যাশার চেয়েও ভালো চাকরি পেতে পারেন। দূরের যাত্রায় সতর্ক থাকুন। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ।
এমএস