রাশিফল : ৩০ মার্চ


প্রকাশিত: ০১:৫২ এএম, ৩০ মার্চ ২০১৫

মেষ:  যাচাই না-করে উপার্জনের নতুন পথে হাঁটা বিপজ্জনক হতে পারে। সুস্থ থাকার তাগিদেই উত্তেজনা প্রশমনের প্রয়োজন। কর্তাব্যক্তির আনুকূল্যে কার্যোদ্ধার।

বৃষ: সংস্থা পরিবর্তনের চেষ্টায় আশার আলো। পারিবারিক গোলযোগে সম্পত্তি ক্রয়ে বাধা। জ্বরজ্বালা ও পাদপীড়ায় দুর্ভোগ।

মিথুন: প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্যের যোগ। জ্ঞাতিদের বাগড়ায় গৃহ নির্মাণে অচলাবস্থা। পিত্তবিকারজনিত রোগব্যাধিতে কর্মপরিকল্পনায় ব্যাঘাত।

কর্কট: মাত্রাছাড়া জেদ অর্থক্ষতি ও বিপদ ডেকে আনতে পারে। ছোটখাটো সমস্যা ঘিরে পরিবারে অশান্তি। সৃষ্টিশীল কাজের স্বীকৃতির সম্ভাবনা।

সিংহ: আমদানি-রফতানি ব্যবসা সূত্রে অপ্রত্যাশিত লাভ। মহার্ঘ কাজে দান করতে গিয়ে বিপত্তির আশঙ্কা। হাড়ের সমস্যা কাবু করে ফেলতে পারে।

কন্যা: মৌলিক কৌশলে কর্মস্থলের সমস্যা মিটিয়ে বাহবা পেতে পারেন। তৃতীয় কাউকে ঘিরে দাম্পত্যে অশান্তি।

তুলা: কর্মে পদোন্নতির সম্ভাবনা। বিকল্প পথে উপার্জন বাড়াতে গিয়ে বিপাকে পড়ার আশঙ্কা। ভ্রমণে অযথা হয়রানি ও বহু ব্যয়।

বৃশ্চিক:  ব্যবসায় নতুন ঝুঁকি না-নেওয়াই সমীচীন। সম্পত্তি-সমস্যার সমাধান হতে পারে। সহকর্মীর সহায়তায় কর্মক্ষেত্রে জটমুক্তির আশা।

ধনু:  ভাইবোনের সঙ্গে সম্পত্তি-বিবাদ আদালতে গড়াতে পারে। কর্মজীবিকার সংস্থা বদলের পরিকল্পনায় আশার আলো। কোনো মহিলাকে ঘিরে অশান্তি। কুচক্রী স্বজনের বাগড়ায় সম্পত্তি ক্রয়ে জটিলতা।

মকর:  প্রশিক্ষণের সুবাদে একাধিক সংস্থায় কাজের সুযোগ আসতে পারে। আলোচনায় সম্পত্তি-সমস্যার সুষ্ঠু সমাধান। মাতৃস্থানীয়া কারও শারীরিক অবস্থার অবনতিতে চিন্তা বাড়বে।

কুম্ভ:  খুব সামান্য কারণে কর্ম নিয়ে কর্তাব্যক্তির সঙ্গে মতবিরোধের আশঙ্কা। আটকে থাকা টাকা পেতে পারেন। সংক্রমণে ভোগান্তি।

মীন:  বিতর্কবিবাদের পরিণাম গুরুতর হতে পারে। বহুজন সমাগমে হৃদয়গ্রাহী বক্তৃতায় প্রশংসা লাভ। গৃহে প্রিয়জনের আগমনের সংবাদ মিলতে পারে।

এআরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।