রাশিফল : ৩১ মার্চ


প্রকাশিত: ০১:৫৩ এএম, ৩১ মার্চ ২০১৫

মেষ:  কর্মপ্রতিষ্ঠানের আর্থিক দুর্বলতা চিন্তা বাড়িয়ে দেবে। বিকল্প কর্মসংস্থানের চেষ্টায় সাফল্যের ইঙ্গিত। অনিদ্রাজনিত সমস্যায় কাজে ব্যাঘাত।

বৃষ: অধ্যয়ন ও অধ্যাপনায় বিশেষ সাফল্য। বহুমুখী প্রতিভার বিশেষ স্বীকৃতির যোগ। কোনো আত্মীয়ের আচরণে মনঃকষ্ট।

মিথুন: ব্যবসায় বাড়তি বিনিয়োগে রাশ টানা দরকার। অতিরিক্ত উত্তেজনায় শরীর, মন ও কাজের ক্ষতির আশঙ্কা। ঋণশোধ ও সম্পত্তি ক্রয়ের জন্য বাড়তি ব্যয়।

কর্কট: কর্মক্ষেত্রে কৃতিত্বের বিলম্বিত স্বীকৃতির সম্ভাবনা। আত্মম্ভরিতা অগ্রগতির অন্তরায় হতে পারে। প্রবাসী প্রিয়জনের সংবাদ না-পাওয়ায় দুশ্চিন্তা বাড়বে।

সিংহ: আলস্য ও উদাসীনতায় ক্ষতির আশঙ্কা। কোনো প্রিয়জনের মন্দ ব্যবহারে মানসিক আঘাত পেতে পারেন। সামান্য কারণে উচ্চপদস্থ কর্তাব্যক্তির সঙ্গে বিরোধ।

কন্যা: মামলা-মকদ্দমা এড়িয়ে আলোচনায় সম্পত্তি-বিবাদ মিটে যেতে পারে। নানা কারণে ব্যয় বৃদ্ধির জন্য সঞ্চয় হ্রাস। অগ্রজসম কারও সঙ্গে দূরত্ব বাড়াতে পারে।

তুলা: নিজ কৌশলে কর্মস্থলে বিরূপ পরিস্থিতির মোকাবিলা। তৃতীয় কাউকে ঘিরে পরিবারে অশান্তি। পুরনো বন্ধুর সঙ্গে যোগাযোগ হতে পারে।

বৃশ্চিক:  সাংসারিক ব্যাপারে উদাসীন থাকলে অন্যেরা সুযোগ নেওয়ার চেষ্টা করতে পারে। সংক্রমণে দুর্ভোগ।

ধনু:  কুচক্রী স্বজনের বাগড়ায় সম্পত্তি ক্রয়ে জটিলতা। গুরুজনের চিকিৎসায়-বিভ্রাটে হয়রানি। ভ্রমণের পরিকল্পনা ভেস্তে যেতে পারে।

মকর: স্বজনমহলে অপ্রিয় সত্যভাষণের জেরে বিপত্তির আশঙ্কা। বিশেষ কারও কাছ থেকে উপহার জুটতে পারে। ব্যবসায় নিম্নগতি চিন্তা বাড়াবে।

কুম্ভ:  কর্ম পরিবর্তনের পরিকল্পনায় আশার আলো। উপেক্ষাকে দুর্বলতা ভেবে শত্রু দাপট দেখাতে পারে। মহৎ কাজে শ্রমদানে শান্তি।

মীন:  আয়-ব্যয়ে সমতা রক্ষা কঠিন হতে পারে। সৃষ্টিশীল কাজের বিশেষ স্বীকৃতির যোগ। প্রেমপ্রণয়ে জটিলতা কেটে যাওয়ার সম্ভাবনা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।