রাশিফল : ০৬ এপ্রিল


প্রকাশিত: ০২:০৬ এএম, ০৬ এপ্রিল ২০১৫

মেষ:  সৃষ্টিশীল কাজের বিশেষ স্বীকৃতির যোগ। হারানো দ্রব্যার্থ উদ্ধারের সম্ভাবনা কম। নিকটজনের শত্রুতায় মানসিক স্থিতি নড়ে যেতে পারে।

বৃষ: কর্মস্থলে মৌলিক চিন্তার স্বীকৃতি মিলতে পারে। জ্ঞাতিদের সঙ্গে পুরনো বিবাদ মিটে যাওয়ার সম্ভাবনা। সপরিবার দূরভ্রমণের পরিকল্পনা।

মিথুন: উদ্যমী হলে কর্মবাধা কেটে যেতে পারে। গুরুজনের দেহারোগ্যে মানসিক শান্তি। সঙ্গীতাদি চারুকলার চর্চায় অগ্রগতি।

কর্কট: অপ্রিয় সত্য কথায় পরিবারে মনোমালিন্য বাড়বে। প্রিয়জনের বিয়ে নিয়ে আলোচনা ভেস্তে যাওয়ার আশঙ্কা। পানিপথ এড়ানোই ভালো।

সিংহ: অতিরিক্ত আত্মবিশ্বাস বিড়ম্বনা ডেকে আনতে পারে। কর্মীদের কারচুপিতে ব্যবসায় লোকসান। পিত্তাধিক্য ও সংক্রমণে জ্বরাদি পীড়া।

কন্যা: দীর্ঘ প্রতীক্ষার পরে কর্মক্ষেত্রে দক্ষতার স্বীকৃতি। হস্তশিল্পে নৈপুণ্যের সূত্রে বাড়তি উপার্জনের সম্ভাবনা। প্রেমপ্রণয়ে প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে অগ্রগতি।

তুলা: বুদ্ধি স্থির রেখে কর্মস্থলে বিপদের মোকাবিলা। মাতৃস্থানীয়া স্বজনের আচরণে কষ্ট পেতে পারেন। আটকে থাকা টাকা হাতে আসার সম্ভাবনা।

বৃশ্চিক:  পরিকল্পনার ত্রুটিতে কর্মস্থলে বিড়ম্বনার আশঙ্কা। প্রেমপ্রণয়ে জটিলতা অস্থিরতা বাড়াবে। বাড়ি-জমি ক্রয়ের সুযোগ।

ধনু:  কর্মস্থলে সমস্যা মিটিয়ে প্রভাব বৃদ্ধি। স্বজনের অনৈতিক কাজকর্মে মানসিক ক্লেশ। নাক, কান, গলার সমস্যায় ভোগান্তি।

মকর:  দাম্পত্য জীবনে সমঝোতার সূত্রে দুরূহ কাজে সাফল্য। অসাবধানতায় মূল্যবান দ্রব্যাদি ক্ষতির আশঙ্কা। সম্পত্তি মামলায় শুভ ফলের আশা। শারীরিক দিকে নজর দিন।

কুম্ভ:  কর্মক্ষেত্রে মৌলিক চিন্তা ও অধ্যবসায়ের স্বীকৃতির যোগ। অতিরিক্ত পরিশ্রমে দৈহিক দুর্বলতা ও মানসিক অবসাদ। স্বাস্থ্যকর স্থানে সপরিবার ভ্রমণের পরিকল্পনা।

মীন:  জ্ঞাতি-পড়শির কলকাঠিতে সন্দেহের মেঘ দাম্পত্য সম্পর্কে অস্থিরতা বাড়াবে। প্রভাবশালী ব্যক্তির সহায়তায় কর্মক্ষেত্রে সঙ্কটমুক্তি। নিম্নাঙ্গের পীড়ায় ক্লেশ।

এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।