অভিমানি কুমির!


প্রকাশিত: ১২:৪৫ পিএম, ০৮ এপ্রিল ২০১৫

অভিমান শুধু মানুষেরাই করে না, কুমিরেরাও অভিমান করতে জানে! তেমনটাই প্রমাণ করলো আমেরিকার এক কুমির। আমেরিকার দক্ষিণ পশ্চিম টেক্সাসের এক বড় পুকুরে বেশ আনন্দে ঘুরে বেড়াচ্ছিল কুমিরটি। তার থাকতে একুট বেশিই জায়গা লাগে। কারন তার ওজন ২০০ কেজি আর লম্বায় ১১ ফুট।

সেই লম্বা চওড়া কুমিরটা এখন অনশনে। কারন বড় পুকুর থেকে সরিয়ে ৪০ বছরের এই কুমিরটিকে আনা হয়েছে চিড়িয়াখানায়। কুমিরটি দেখতে বেশ ভিড় হচ্ছে। কিন্তু দীর্ঘকায় সেই কুমিরটি নতুন জায়গায় এসে কিছুই খাচ্ছে না।

চিড়িয়াখানার কর্মীরা বলছেন, প্রিয় জায়গা থেকে সরিয়ে নেয়ায় তার রাগ হয়েছে, তাই কিছু মুখে তুলছে না। পুকুর থেকে সরিয়ে নেওয়ার আসল কারণটা হল ও যেখানে থাকত সেখানে গোসল করতে যায় শিশুরা। ফলে বিপদের কথা মাথায় রেখে কুমিরটির আবাস পরিবর্তন।

এইচএন/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।