রাশিফল : ১১ এপ্রিল


প্রকাশিত: ০২:১৫ এএম, ১১ এপ্রিল ২০১৫

মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। প্রেমের ব্যাপারে কেউ আপনার মনের দরজায় আজ কড়া নাড়তে পারে। দূরের যাত্রায় সতর্ক থাকুন।

বৃষ (২১ এপ্রিল-২১ মে)
বেকারদের কেউ কেউ ঝুঁকিপূর্ণ বিদেশ যাত্রায় সফল হতে পারেন। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। ফেসবুকে কারও সঙ্গে মতবিনিময় থেকে প্রেমের শুভসূচনা হতে পারে। দূরের যাত্রা শুভ।

মিথুন (২২ মে-২১ জুন)
ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। মামলা-মোকদ্দমার রায় আপনার অনুকূলে যেতে পারে।

কর্কট (২২ জুন-২২ জুলাই)
প্রেমের ক্ষেত্রে আগের ব্যর্থতা ঘুচতে পারে। পেশাজীবীদের কারও কারও প্রসার বৃদ্ধি পেতে পারে। দূরের যাত্রায় বিশ্বস্ত কাউকে সঙ্গে নিন। আপনি একজন সংগীতশিল্পী হয়ে থাকলে আজ এ ক্ষেত্রে সম্মাননা পেতে পারেন।

সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট)
শিক্ষার্থীদের কারও কারও বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। পারিবারিক শিক্ষার্থীদের কারও কারও বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। দূরের যাত্রা শুভ। সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হবেন।

কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)
ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। যেকোনো চুক্তি সম্পাদনের আগে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করে নিন। প্রেমে সাফল্যের দেখা পাবেন। দূরের যাত্রা শুভ। স্বাস্থ্য ভালো যাবে।

তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)
সৃজনশীল পেশায় আপনার সুনাম অন্যের ঈর্ষার কারণ হতে পারে। বেকারদের কেউ কেউ আজ নতুন কাজের সন্ধান পাবেন। দূরের যাত্রায় অচেনা সহযাত্রীর ব্যাপারে সতর্ক থাকুন। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন।

বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর)
বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন। ভেঙে যাওয়া বন্ধুত্বের সম্পর্ক জোড়া লাগতে পারে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। রাজনৈতিক তৎপরতা শুভ।

ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)
ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। প্রেমিক-প্রেমিকার মধ্যে ভুল-বোঝাবুঝির অবসান হতে পারে। রাজনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থাকুন।

মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)
শিক্ষার্থীদের কারও কারও জন্য আজ সুখবর আছে। ব্যবসায়িক লেনদেনে আপনার স্বার্থ অক্ষুণ² থাকবে। আপনার প্রেমিক মন আজ তার ঠিকানা খুঁজে পাবে। কর্মস্থলে পদস্থ ব্যক্তিদের আনুকূল্য পাবেন।

কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
বিদেশ যাত্রার ক্ষেত্রে হাতছাড়া হয়ে যাওয়া সুযোগ ফিরে আসতে পারে। বেকারদের কেউ কেউ আজ নতুন কাজের সন্ধান পাবেন। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। রাজনীতি থেকে দূরে থাকুন।

মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে। সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হবেন।

এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।