আজকের জোকস : ২৩ এপ্রিল ২০১৫


প্রকাশিত: ০৬:০৬ এএম, ২৩ এপ্রিল ২০১৫

বাড়িওয়ালা টু লেট সাইনবোর্ড এ লিখে দিলেন যে, ছেলেমেয়ে নেই এমন পরিবারকে ঘর ভাড়া দেওয়া হবে।

ছোট্ট ছেলে সাকিব: এই যে আঙ্কেল, আমি আপনার ঘর ভাড়া নিতে চাই। আমার কোন ছেলেমেয়ে নাই। আমার সঙ্গে আমার বাবা মা থাকবেন।

***

ঘটক : আপনার ছেলের জন্য খুব মিষ্টি একটা মেয়ে পেয়েছি।
অভিভাবক : তাহলে তো ওই মেয়েতে আমাদের হবে না।
ঘটক : কেন হবে না ?
অভিভাবক : আমাদের ছেলের ডায়াবেটিস আছে তো তাই!

***

রোগী: ডাক্তার সাব আমার পেটে ব্যাথা।
ডাক্তার: তা আপনার পায়খানা কেমন ?
রোগী: গরিব মানুষের পায়খানা যেমন হয় ডাক্তার সাব, এই ধরুন বাঁশের খুঁটি, চাটাইয়ের বেড়া আর সামনে একখানা ছালা টাঙানো।

এইচএন/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।