আজকের জোকস : ২৫ এপ্রিল ২০১৫


প্রকাশিত: ০৭:০৩ এএম, ২৫ এপ্রিল ২০১৫

এক মাতাল ব্রিজের উপর দিয়ে যাবার সময় নিচে পানিতে চাঁদের প্রতিবিম্ব দেখে থমকে দাঁড়ায়-

মাতাল : এই যে ভাই, নিচে ওটা কি?
পথচারী : কেন, চাঁদ।
মাতাল : কি!!  আমি এতো উপড়ে কি করে উঠলাম!!!

***
ডাক্তার : যে প্রেসক্রিপশনটা লিখে দিয়েছিলাম তা ঠিকমতো ফলো করছেন তো ?
রোগী : ওই প্রেসক্রিপশনটা ফলো করলে নির্ঘাত মারা যেতাম ।
ডাক্তার : মানে ?
রোগী : ঔ প্রেসক্রিপশনটা ছাদ থেকে পড়ে গিয়েছিল যে...!

***
এক ভদ্রলোক তার বন্ধুর চার বছর বয়সী ছেলেকে জিজ্ঞাস করছেন-

বাবা তুমি কি পড়?
ছেলে : হাফপ্যান্ট পড়ি।
ভদ্রলোক : না, মানে কোথায় পড়?
ছেলে : কেন আঙ্কেল, নাভির একটু নিচে।

এইচএন/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।