রাশিফল : ১৩ মে ২০১৫
কর্কট: মানসিক শক্তির জোরে বিপদ থেকে উদ্ধার। ব্যবসায় বাড়তি বিনিয়োগ না-করাই ভালো। দাম্পত্য জীবনে জটিলতা বৃদ্ধির আশঙ্কা।
সিংহ: বিকল্প কর্মসংস্থানের চেষ্টায় আশার আলো। সম্পত্তি সংক্রান্ত মামলার ফল অনুকূলে যেতে পারে। শেয়ারে ক্ষতির আশঙ্কা।
মেষ: মাতৃস্থানীয়া মহিলার দৌলতে প্রাপ্তিযোগ। বিদেশে কাজের যোগাযোগ হতে পারে। আত্মীয়স্বজনের ব্যবহারে মানহানি ও মানসিক ক্লেশ।
মিথুন: কুচক্রী সহকর্মীদের মোকাবিলা করে অগ্রগতি। ভাগবাঁটোয়ারার ব্যাপারে দুষ্ট ব্যক্তির খপ্পরে পড়ে ক্ষতির আশঙ্কা। সংক্রমণজনিত জ্বরজ্বালায় ভোগান্তি।
বৃষ: বিলম্ব হলেও বহুমুখী কর্মতৎপরতার স্বীকৃতির যোগ। কুটুম্বস্থানীয় ব্যক্তির কূট চালে সংসারে অশান্তি। প্রেমপ্রণয়ে আঘাতের আশঙ্কা।
কন্যা: অত্যধিক উচ্চাভিলাষ থেকে বিপত্তি ঘটতে পারে। রক্তচাপের অস্বাভাবিক হেরফেরে হৃতযন্ত্রে সমস্যা।
তুলা: স্বনিযুক্তি প্রকল্পে বাড়তি বিনিয়োগের শুভ দিন। কোনো আত্মীয়ের বিশ্বাসঘাতকতায় পরিবারের মানহানির আশঙ্কা। হাড়ের সমস্যা ভোগাবে।
বৃশ্চিক: শরীর অত্যধিক পরিশ্রমের মাসুল তুলে নিতে পারে। বন্ধুর সহায়তায় পারিবারিক সমস্যার সমাধান হয়ে যেতে পারে। ভ্রমণের পরিকল্পনায় হঠাৎ বাধা।
ধনু: বুদ্ধিবলে ধুরন্ধর শত্রুর হাত থেকে মুক্তি। জ্ঞাতি-বিরোধে সম্পত্তির দখল পেতে সমস্যা হতে পারে। কর্মক্ষেত্রে সম্মান বৃদ্ধি।
মকর: মৌলিক কৌশলে কর্মক্ষেত্রে সমস্যা মিটিয়ে প্রশংসা লাভ। বন্ধুর দুঃসময়ে পাশে দাঁড়াতে গিয়ে বিড়ম্বনার আশঙ্কা। ব্যয়সঙ্কোচ ঘিরে সংসারে অশান্তি।
কুম্ভ: প্রতিকূলতার মোকাবিলা করে কর্মোন্নতির ইঙ্গিত। অতিরিক্ত পরিশ্রমে দৈহিক দুর্বলতা ও মানসিক অবসাদ। দেরিতে হলেও উচ্চশিক্ষার অপ্রত্যাশিত সুযোগ।
মীন: অপ্রিয় সত্য ভাষণে নিকটজনেরাও মুখ ফিরিয়ে নিতে পারেন। বিকল্প পথে বাড়তি উপার্জনের সুযোগ।
এআরএস/এমএস