আজকের জোকস : ১৩ মে ২০১৫
সিনেমা হলে দর্শকদের মধ্যে স্বামী-স্ত্রী এতো কথা বলছিলেন যে এক দর্শক বিরক্ত হয়ে বললেন, ভাই সাহেব, আমি তো কিছুই শুনতে পাচ্ছি না!
ভদ্রলোকের উত্তর : স্বামী-স্ত্রীর কথা আপনি শুনবেন কেন!!
***
তালেব : কী রে পিপলু, দড়ি নিয়ে দৌড়াচ্ছিস কেন?
পিপলু : আত্মহত্যা করতে গিয়েছিলাম। কিন্তু গাছে একটা সাপ দেখে পলিয়ে এলাম!
***
রফিক : আচ্ছা উকিল সাহেব কারও কুকুর যদি অন্য কারও মুরগি খেয়ে ফেলে তবে মুরগির মালিক কি ক্ষতি পূরুণ চাইতে পারে?
উকিল : জ্বি পারে।
রফিক : তাহলে আমাকে ১০০ একশ টাকা দিন কারণ যে কুকুরটা আমার মুরগি খেয়েছে সেটা আপনারই।
উকিল : ও আচ্ছা দিচ্ছি। তার আগে আমার কাছ থেকে পরামর্শ নেওয়ার জন্য ফি হিসেবে দুইশ টাকা জমা দিন।
এইচএন/এমএস