মৃত বাবার কাছ থেকে জন্মদিনের শুভেচ্ছা!
নিজের ৩০তম জন্মদিনেও বাবার শুভেচ্ছা কার্ড গ্রহণ করলেন ছেলে ক্রিস বেন রয়। যার বাবা এ পৃথিবী ছেড়ে চলে গেছেন প্রায় দেড় দশক হলো!
ক্রিস জানান ক্যান্সারের সাথে লড়াই করে বাবা পৃথিবী থেকে বিদায় নেন ১৯৯৯ সালে। তার আগেই তিনি আমার ভবিষ্যত জন্মদিনের কথা ভেবে অনেক কার্ড নিয়ে আসেন এবং সেগুলোতে শুভেচ্ছা বানী ও উপদেশ লিখে মায়ের কাছে রেখে যান। বাবার এই কার্ডগুলো আমার কাছে সবচেয়ে প্রিয় বস্তু।
ক্রিস বেন নিজের ৩০তম জন্মদিনের কার্ডটি খুলে দেখতে পান তাতে লেখা রয়েছে ‘তুমি এখন ত্রিশ এ দাঁড়িয়ে। তুমি জানো তোমার এখন কি করতে হবে? তোমার শব্দভাণ্ডার থেকে ‘বন্ধু’ নামক শব্দটি মুছে ফেলতে হবে এবং মাথার বেজবলের ক্যাপটাকে পিছনে ঘুরিয়ে দিতে হবে।’
এছাড়া তার রেখে যাওয়া প্রতিটি কার্ডের শেষেই লেখা থাকে ‘লাভ ইয়া -ডেড’।
আরএএইচ/এলএ/আরআই