রাশিফল : ১৪ মে ২০১৫


প্রকাশিত: ০২:১০ এএম, ১৪ মে ২০১৫

মিথুন: বহুমুখী প্রতিভার বিকাশ ও কৃতিত্বের স্বীকৃতি। সম্পত্তি ক্রয়ের উদ্যোগে জ্ঞাতিশত্রুর বাগড়া।
     
কর্কট: শ্রম ও দক্ষতা সত্ত্বেও কর্মোন্নতি ফের পিছিয়ে যাওয়ার আশঙ্কা। অসংযত বাক্যালাপে বিপত্তি ঘটতে পারে। হজমের সমস্যা ভোগাবে।
     
সিংহ: উদ্যমের অভাবে বা অসতর্কতায় পরিকল্পনা ভন্ডুল হতে পারে। কর্মস্থলে বেফাঁস মন্তব্য থেকে বিড়ম্বনার আশঙ্কা। প্রেমপ্রণয়ে নতুন বাঁক।

মেষ: নিজস্ব কৌশলে কর্মসমস্যার সমাধান। বিষয়সম্পত্তি নিয়ে ভাইবোনের সঙ্গে মামলা-মোকদ্দমায় বহু ব্যয়, সময়ের অপচয় ও সম্পর্কহানি। গুরুজনের স্বাস্থ্যহানিতে উদ্বেগ।
    
বৃষ: কর্মসূত্রে বিদেশ সফরের সুখবর মিলতে পারে। বন্ধুবান্ধবের সঙ্গে ভুল বোঝাবুঝি। অপ্রত্যাশিত প্রাপ্তি বিহ্বল করে ফেলতে পারে।
 
কন্যা: আকস্মিক বাধাবিঘ্নে কর্মক্ষেত্রে পিছিয়ে পড়ার আশঙ্কা। বাসস্থান বদলের চেষ্টা সফল হতে পারে। গ্যাসট্রাইটিসের সমস্যায় শারীরিক ক্লেশ।
     
তুলা: ব্যবসায় অংশীদারকে অতিরিক্ত বিশ্বাস করে ঠকতে হতে পারে। কর্মস্থলে জটিলতা কেটে যাওয়ার সঙ্কেত। রক্তচাপের হেরফেরে নানান শারীরিক সমস্যা।
     
বৃশ্চিক: মাত্রাছাড়া ভাবাবেগ থেকে জটিলতায় মানসিক স্থিতি টালমাটাল। কোনও হারানো দ্রব্যার্থ ফিরে পেতে পারেন। চিকিৎসক ও আইনজ্ঞদের শুভ দিন।
     
ধনু: উদ্যমের অভাবে নতুন পরিকল্পনা ভন্ডুল হয়ে যেতে পারে। পাদপীড়ায় চলাফেরায় অসুবিধা।
     
মকর: কর্মে সংস্থাগত পরিবর্তন। ভাল কাজের প্রতিদানে উপহাস জুটতে পারে। প্রিয়জনের কাছ থেকে আঘাতের আশঙ্কা।
    
কুম্ভ: স্বজনবিরোধ সামলে পরিবারের মানরক্ষা। সহকর্মীদের সহায়তায় কোনও জটিল সমস্যার সমাধান। রক্তচাপের হেরফেরে শারীরিক সমস্যা ভোগাবে।
     
মীন: স্বনিযুক্তি প্রকল্পে অপ্রত্যাশিত সাফল্যে উপার্জন বৃদ্ধির সূচনা। কুটুম্বিতা নিয়ে কূটকচালিতে মানসিক শান্তি ব্যাহত। প্রতিকূল পরিস্থিতিতে মাথা ঠান্ডা রেখে কাজ করা দরকার।

এআরএস/আরআইপি
    

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।