রাশিফল : ১৫ মে ২০১৫


প্রকাশিত: ০২:০৭ এএম, ১৫ মে ২০১৫

মিথুন: মিষ্ট ভাষণে অন্যকে প্রভাবিত করে কার্যোদ্ধার। শুভ অনুষ্ঠানে দুষ্কৃতীদের হামলা রুখে দিয়ে বাহবা লাভ।
    
কর্কট: অতিদম্ভের খেসারত দিতে হতে পারে। পিতৃস্থানীয় ব্যক্তির সঙ্গে মতবিরোধে মানসিক ক্লেশ।

মেষ: কল্যাণকাজ করতে গিয়ে ঝামেলায় পড়ার আশঙ্কা। সম্পত্তি সংস্কার ও নবনির্মাণের জন্য অর্থের সংস্থান হতে পারে। সংক্রমণজনিত জ্বরজ্বালা ভোগাবে।
     
বৃষ: কর্মক্ষেত্রে উন্নতি এবং সেই সূত্রে দূরযাত্রার যোগ। গৃহে নতুন অতিথি আগমনের সংবাদ পেতে পারেন। সন্তানের হীনস্বাস্থ্য উদ্বেগ বাড়াবে।

সিংহ: পুরনো কোনো সমস্যার সমাধান হয়ে যেতে পারে। সাহসের জেরে শত্রুর ফাঁদ কেটে কার্যোদ্ধার। পায়ের হাড় নিয়ে সমস্যা বাড়বে।
     
কন্যা: মৌলিক চিন্তাধারার জন্য কর্তৃপক্ষের সুনজরে পড়তে পারেন। পড়শির উস্কানিতে দাম্পত্য সম্পর্কে শীতলতা। আলোচনায় শত্রুর সঙ্গে সন্ধি।
     
তুলা: শিল্পসামগ্রীর ব্যবসায় বাড়তি লগ্নির শুভ যোগ। টিউমার বা আলসারের সমস্যায় দুর্ভোগ।
     
বৃশ্চিক: বহুমুখী প্রতিভার বিশেষ স্বীকৃতি জুটতে পারে। কর্মে অপ্রতাশিত সাফল্য ও পদমর্যাদা বৃদ্ধি। সন্তানের লেখাপড়ায় উন্নতিতে উদ্বেগের অবসান।
     
ধনু: কর্তৃপক্ষের সঙ্গে গোলযোগে কর্মস্থলে জটিলতা বৃদ্ধির আশঙ্কা। ভাগ্যোদয়ের জন্য সংস্থা পরিবর্তনে পরিকল্পনায় আশার আলো। পানিপথ এড়ানোই ভালো।
    
মকর: উপার্জন বাড়ানোর পন্থা নিয়ে গুরুজনের সঙ্গে মতবিরোধ। ব্যবসায় বাড়তি বিনিয়োগে রাশ টানাই সমীচীন। প্রেমপ্রণয়ে আকস্মিক বাঁক।
     
কুম্ভ: কর্মস্থলে ঝামেলায় মানসিক স্থিতি টলে যাওয়ার আশঙ্কা। ঋণ পরিশোধ করতে গিয়ে সঞ্চয়ে ব্যাঘাত। পথেঘাটে চলাফেরায় বাড়তি সতর্কতা দরকার।
    
মীন: মৌলিক কৌশলে বলবান শত্রুর মোকাবিলা। ব্যবসায় নিম্নগতির কারণ খুঁজে প্রতিকার।

এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।