বিকেলের বৃষ্টিতে স্বস্তিতে নগরবাসী (ভিডিও)
আষাঢ়ের দাবদাহে নগরবাসী যখন অতিষ্ট ঠিক তখনই একপশলা বৃষ্টি নির্মল প্রশান্তি এনে দিয়েছে রাজধানীবাসীর জীবনে। শুক্রবার বিকেল চারটার সময় এই বৃষ্টি শুরু হয়।
আবহাওয়া অধিদপ্তরের পরিচালক শাহ আলম জানান, এই বৃষ্টি কিছুটা স্বস্তি আনলেও গরম সহজে যাবে না। মৌসুমি বায়ু দুর্বল থাকার জন্যই অবিরাম বৃষ্টি ঝরছে না। তবে মৌসুমি বায়ু সক্রিয় হলেই চিরচেনা রূপ পেয়ে যাবে বর্ষাকাল। তবে এক দিন আগে থেকে গতকাল মঙ্গলবার দেশের দেশের বিভিন্ন স্থানে আষাঢ়ের বৃষ্টির দেখা মিলেছে। দেশের দক্ষিণ ও উত্তরাঞ্চলে বেশ ভারী বৃষ্টি হয়েছে। এর মধ্যে সাতক্ষীরা জেলায় ১০৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
এদিকে স্বস্তির বৃষ্টি হলেও রাজধানী ঢাকার গুলশানে বজ্রপাতে দুই নির্মাণশ্রমিক মারা গেছেন। তারা হলেন সোহেল (১৮) ও অসীম (১৯)। বেলা তিনটায় গুলশান-২ নম্বরে এ ঘটনা ঘটে।
এসকেডি/পিআর