আজকের জোকস : ২৩ মে ২০১৫


প্রকাশিত: ০৭:১৩ এএম, ২৩ মে ২০১৫

১ম বন্ধু : শেষ পর্যন্ত তোর বিয়েটা ভেঙ্গেই গেল?
২য় বন্ধু : হ্যাঁ রে দোস্ত।  আমার বাসায় ফ্যান, আর বিল্টুর বাসায় ছিল এসি। এই গরমের কথা চিন্তা করে মর্জিনা শেষ পর্যন্ত  বিল্টুকেই বিয়ে করলো!

***

পরিচালক : নায়িকা বৃষ্টিতে ভিজবে এমন গানের দৃশ্য থাকবে ৫ মিনিট। ম্যাডাম, আপনি তৈরি তো?
নায়িকা : দৃশ্যটা আরও বাড়ানো যায় না? এই গরমে মাত্র ৫ মিনিট!

***

হরিপদ ভীষণ কৃপণ। একদিন তার বাড়িতে হাজির হলেন তার বন্ধু শশধর।
শশধর : কী রে হরিপদ, তোর বাড়িতে এলাম, কিছু খাওয়াবি না?
হরিপদ : কী খেতে চাস, বল। ঠান্ডা, না গরম?
শশধর : নিয়ে আয়। ঠান্ডা গরম দুটাই খাব।
হরিপদ হাঁক ছাড়লেন, ‘কই রে জগাই, ফ্রিজ থেকে এক গ্লাস ঠান্ডা পানি আর চুলা থেকে এক গ্লাস গরম পানি নিয়ে আয়!’  

এইচএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।