আজকের জোকস : ০৪ জুন ২০১৫
হানিমুনে থাইল্যান্ড গেছে এক দম্পতি-
স্বামী : আজ যদি আমার এত টাকা-পয়সা না থাকত, হয়তো আমরা এই বিলাসবহুল হোটেলে থাকতে পারতাম না।
স্ত্রী : হ্যাঁ। হয়তো আমাদের থাইল্যান্ডেও আসা হতো না। তার চেয়ে বড় কথা, এসব কথা বলার জন্য আমাকেও পাশে পেতে না!
***
একজন চাকরিপ্রার্থী ইন্টারভিউ দিচ্ছে-
: বাংলাদেশের তিন জন মহানব্যক্তির নাম বলুন।
: শেরে বাংলা এ.কে. ফজলুল হক, মাওলানা ভাসানী এবং আপনি, মানে আপনার নামটা যেন কী?
***
ক্রিকেটপাগল স্বামী প্রতি ছুটির দিনেই ক্রিকেট খেলতে মাঠে ছোটেন-
স্ত্রী : আমার মনে হয়, যে ছুটির দিনে তুমি বাসায় থাকবে, সেদিন আমি খুশিতে মারাই যাব।
স্বামী : আমাকে ঘুষ দেওয়ার লোভ দেখিয়ে লাভ হবে না!
এইচএন/পিআর