হরমুজে আরব আমিরাতের ট্যাঙ্কারে অজ্ঞাত প্রজেক্টাইল হামলা

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৭:৫০ পিএম, ০৪ মে ২০২৬
ছবি: যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস

হরমুজ প্রণালিতে সংযুক্ত আরব আমিরাতের একটি ট্যাঙ্কারে অজ্ঞাত প্রজেক্টাইল হামলা চালানো হয়েছে। রোববার (৩ মে) আমিরাতে উপকূলের কাছাকাছি ওমান উপসাগরে থাকা অবস্থায় ট্যাঙ্কারটিতে হামলা চালানো হয়।

যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) এই তথ্য জানিয়েছে বলে সংবাদ প্রকাশ করেছে গালফ নিউজ।

বিবৃতিতে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ থেকে ৭৯ নটিক্যাল মাইল (১২৫.৯ কিলোমিটার) উত্তরে একটি ঘটনার রিপোর্ট পেয়েছে ইউকেএমটিও। গালফ স্ট্যান্ডার্ড টাইম অনুযায়ী রাত ১১:৪০ মিনিটে অজ্ঞাত প্রজেক্টাইল দ্বারা একটি ট্যাঙ্কারে হামলা চালানো হয়েছে।

সংস্থাটি আরও জানায়, সব ক্রু নিরাপদ আছে এবং কোনো পরিবেশগত ক্ষতির খবর পাওয়া যায়নি।

এ ঘটনায় যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস অপারেশনস সেন্টার একটি সতর্কবার্তা জারি করেছে। এছাড়া সন্দেহজনক কোনো কার্যকলাপ দেখলে সঙ্গে সঙ্গে রিপোর্ট করতে পরামর্শ দিয়েছে। এর পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহর উত্তরে ওমান উপসাগরের একটি অবস্থান চিহ্নিত করে মানচিত্রও সংযুক্ত করা হয়েছে।

কেএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।