দু’দিনের সফরে শ্রীলঙ্কা পৌঁছলেন নরেন্দ্র মোদি
বিগত ২৮ বছরে এই প্রথম ভারতের কোন প্রধানমন্ত্রী শ্রীলঙ্কা সফরে গেলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুই দিনের রাষ্ট্রীয় সফরে শুক্রবার সকাল ৫ টা ২৫ মিনিটে নরেন্দ্র মোদি কলম্বো বিমানবন্দরে পৌঁছলে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রনিল বিক্রমা সিং তাকে অভ্যর্থনা জানান।
সফরের প্রথমদিনে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মৈথ্রিপালা সিরিসেনার সঙ্গে তিনি বৈঠক করবেন। বৈঠক করার কথা রয়েছে সে দেশের প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিঙ্গের সঙ্গেও। দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরালো করার লক্ষ্যেই এই সফর। তিন দেশের সফরে সিসিলিস ও মরিশাস ঘুরে শ্রীলঙ্কা সফরে গেলেন মোদি।
দেশ ছাড়ার আগে মোদি বলেছিলেন, আমার এই সফরের লক্ষ্য রাজনৈতিক, অর্থনৈতিক, কৌশলগত, সাংস্কৃতিক এবং ওপরে মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক উন্নত করা। এই সফরে শ্রীলঙ্কার সংসদেও বক্তব্য রাখবেন মোদি। তামিল ন্যাশনাল অ্যালায়েন্স ও অন্যান্য রাজনৈতিক দলের নেতাদের সঙ্গেও সাক্ষাত্ করার কথা ১৯৮৭ সালে রাজীব গান্ধীর পর এই প্রথম ভারতের কোনও প্রধানমন্ত্রী শ্রীলঙ্কা সফরে গেলেন।
এসএইচএ/এমএস