বিবিসি`র ওয়েবসাইটে সাইবার হামলার গুজব


প্রকাশিত: ০৪:১৯ পিএম, ১৪ মার্চ ২০১৫

শুক্রবার বিকেলে বিবিসি’র ওয়েবসাইটে গেলে হঠাৎ করেই দেখা গেল এক অদ্ভুত বার্তা। দাউ দাউ আগুনে একটি ক্লাউনের ছবি- পেছনে চকবোর্ডে লেখা ৫০০, আড়াল করেছে পেছনের `এরর ফাইভ হানড্রেড` লেখাটিকে।

বিবিসি’র মূল ওয়েবসাইট, বিবিসি স্পোর্টস এবং বিবিসি আই প্লেয়ারসহ বেশ কিছু অ্যাপ এবং সাইটে একই এরর ম্যসেজ ঝুলছে।

এ নিয়ে হাওয়ার বেগে বিভিন্ন জল্পনা কল্পনাও শুরু হয়ে গেল। পাঠকদের অনেকে টুইট করলেন- বিবিসি সাইটে সাইবার হামলা।

শেষপর্যন্ত বিবিসি পাল্টা বার্তা দিয়ে জানিয়েছে, কোনো হামলার ব্যাপার নয়, কারিগরি ত্রুটির কারণে এই সাময়িক বিঘ্ন। ধারণা করা হচ্ছে অস্বাভাবিক ট্র্যাফিক অথবা সার্ভারের ত্রুটির কারণে এমনটি ঘটে থাকতে পারে।

ইতোমেধ্যেই সারিয়ে ফেলা হয়েছে ত্রুটি। সচল হয়েছে সাইট। অনাকাঙ্ক্ষিত এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছে বিবিসি।

এসআরজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।