নতুন নিরাপত্তা বাহিনী গঠন করবে রাশিয়া


প্রকাশিত: ০৫:০৭ এএম, ০৭ এপ্রিল ২০১৬

নতুন জাতীয় নিরাপত্তা রক্ষা বাহিনী গঠন করবে রাশিয়া। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সন্ত্রাস ও পরিকল্পিত অপরাধের বিরুদ্ধে লড়তে এই বাহিনী গঠনের ঘোষণা দিয়েছেন। ক্রেমলিনে প্রধান নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠক চলাকালে পুতিন এই ঘোষণা দিয়েছেন। খবর বিবিসি।
 
রুশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বাহিনী দিয়েই এই নতুন এই বাহিনী গঠিত হবে। যার নেতৃত্বে থাকবেন ভ্লাদিমির পুতিনের সাবেক দেহরক্ষী ভিক্টর জোলোটোভ। তিনি সরাসরি প্রেসিডেন্টের কাছে  প্রতিবেদন দেবেন।

পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ জানিয়েছেন, এই বাহিনী জনশৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রেও কাজ করবে। তবে তিনি আগামী সেপ্টেম্বরের নির্বাচনের সঙ্গে এই নতুন রক্ষী বাহিনী গঠনের কোনো যোগসূত্র খারিজ করে দিয়েছেন।

পেসকোভ আরো বলেন, ইতোমধ্যে সিদ্ধান্ত নেয়া হয়েছে। নির্বাহী ক্ষমতা বলে আমরা কেন্দ্রীয় নতুন বাহিনী গঠন করছি।

সমালোচকরা বলছেন, আগামী নির্বাচনকে কেন্দ্র করে পরিস্থিতি অস্থিতিশীল হয়ে উঠার আশঙ্কায় নতুন জাতীয় নিরাপত্তা রক্ষা বাহিনী গঠনের এই সিদ্বান্ত নিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

এমএমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।