স্ত্রী-সন্তানসহ সাবেক দুই এমপির দেশত্যাগে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৫১ পিএম, ১০ মার্চ ২০২৫

রাজশাহী-৩ আসনের সাবেক সংসদ সদস্য আয়েন উদ্দিন ও নেত্রকোনা-৩ আসনের সাবেক সংসদ সদস্য ইফতেখার উদ্দিন তালুকদার পিন্টুসহ ৯ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

সোমবার (১০ মার্চ) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

এছাড়া দেশত্যাগে নিষেধাজ্ঞাপ্রাপ্ত অন্যরা হলেন, আয়েন উদ্দিনের স্ত্রী এলিনা আক্তার পলি, ইফতেখার উদ্দিন তালুকদার পিন্টুর স্ত্রী ইসমত আরা মিনু, পিন্টুর মেয়ে সুমাইয়া মৌরমি ইফতি, সাইবা মৌরমি ইশমা ও ইবনাম ইফতিকার। এছাড়াও ঢাকা মহানগর পুলিশের পল্লবী জোনের অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান ফিরোজ ও তার স্ত্রী সাদিয়া আইনুন নিশাতের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

দেশত্যাগে নিষেধাজ্ঞাপ্রাপ্তদের বিরুদ্ধে নানা দুর্নীতির অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে। এজন্য সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ চেয়ে আবেদন করে দুর্নীতি দমন কমিশন।

এমআইএন/এমকেআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।