শেখ হাসিনার এপিএস লিকুর স্ত্রীর জমি-গাড়ি জব্দের আদেশ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:২৮ পিএম, ১৬ জুলাই ২০২৫
শেখ হাসিনার সাবেক এপিএস গাজী হাফিজুর রহমান লিকু ও তার স্ত্রী রহিমা আক্তার/ছবি: সংগৃহীত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) গাজী হাফিজুর রহমান লিকুর স্ত্রী রহিমা আক্তারের (৪৭) নামে গোপালগঞ্জে থাকা জমি জব্দের আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। এছাড়া তার নামে থাকা একটি গাড়ি ও আমেরিকান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির চারটি পলিসি অবরুদ্ধের আদেশ দিয়েছেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার (১৬ জুলাই) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. ইব্রাহিম মিয়া এ আদেশ দেন। দুদকের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক তানজিল আহমেদ এ তথ্য জানান।

আবেদনে বলা হয়, গাজী হাফিজুর রহমান লিকুর স্ত্রী রহিমা আক্তারের স্থাবর সম্পদ ও অস্থাবর সম্পদ অর্জনের তথ্য পাওয়া যায়। আসামি রহিমা আক্তার এর নামে অর্জিত স্থাবর/অস্থাবর সম্পদ হস্তান্তর/স্থানান্তর/দলিল সম্পাদন বা অন্য কোনো পন্থায় মালিকানা পরিবর্তন/হস্তান্তর সম্ভবনা রয়েছে। সুষ্ঠু-তদন্তের স্বার্থে আসামি রহিমা আক্তারের নামে অর্জিত স্থাবর সম্পদ ক্রোক ও অস্থাবর সম্পদ অবরুদ্ধ করা আবশ্যক।

এমআইএন/এমএএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।