প্রসিকিউটর হলেন মার্জিনা রায়হান ও জহিরুল আমিন

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৫৯ পিএম, ০৯ মার্চ ২০২৬
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়েছেন মার্জিনা রায়হান (মদিনা) ও মোহাম্মদ জহিরুল আমিন।

সোমবার (৯ মার্চ) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সলিসিটর অনু বিভাগ থেকে উপ-সলিসিটর (যুগ্ম-সচিব) মো. মাহরুফ হোসাইনের সই করা প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, তারা উভয়ই ডেপুটি অ্যাটর্নি জেনারেলের সমান পদমর্যাদা, রিটেইনার ফি ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন।

নিয়োগপ্রাপ্তদের মধ্যে মার্জিনা রায়হান নাটোর জেলার স্থায়ী বাসিন্দা। তিনি ২০০০ সালের ১৮ জুন হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন।

অন্যদিকে মোহাম্মদ জহিরুল আমিন কুমিল্লা জেলার বাসিন্দা। তিনি ২০১০ সালের ৩০ ডিসেম্বর হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন।

এফএইচ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।