হামের টিকা সংগ্রহে গাফিলতি কেন অবৈধ হবে না, হাইকোর্টের রুল

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৩:১৮ পিএম, ২৭ এপ্রিল ২০২৬
ফাইল ছবি

হামের টিকা সংগ্রহে গাফিলতি কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একইসঙ্গে শিশুদের টিকা কেন দেওয়া হবে না তা জানতে চেয়েও রুল জারি করেছেন আদালত। সরকারের সংশ্লিষ্টদের এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

এ সংক্রান্ত বিষয়ে শুনানি নিয়ে সোমবার (২৭ এপ্রিল) হাইকোর্টের বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এই রুল জারি করেন। আজ রিটকারি সংশ্লিষ্ট আইনজীবী পূর্ণীমা জাহান এই তথ্য নিশ্চিত করেন।

এর আগে, হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে দায়ের করা রিটের বিষয়ে আদেশের জন্য দিন ঠিক করেন হাইকোর্ট। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার পূর্ণিমা জাহান।

আদেশের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন রিটকারী আইনজীবী নিজেই। তিনি বলেন, রিটের বিষয়ে ২০ এপ্রিল দিন থাকলেও ওইদিন শুনানি হয়নি। কিন্তু তার একদিন পর গত ২১ এপ্রিল শুনানি নিয়ে আদেশের জন্যে ২৬ এপ্রিল দিন ঠিক করেন হাইকোর্ট। তারই ধারাবাহিকতায় আজ রুল জারি করেন আদালত।

এফএইচ/এএমএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।