মধুময় ত্বক


প্রকাশিত: ০৭:২৪ এএম, ২৮ মার্চ ২০১৫

মধুর গুণগুলোও মধুময়। মধু ওজন কমাতে সাহায্য করে এটা সবারই জানা। এছাড়াও মধু ত্বক ভালো রাখে, ন্যাচারাল ক্লিনজার হিসেবে দারুণ কাজ করে। এটি নানাভাবে মুখে লাগাতে পারেন। চলুন জেনে নিই ত্বকের যত্নে মধুর ব্যবহার-

১. সপ্তাহে এক থেকে দুইবার মধু দিয়ে মুখ ধুতে পারেন। এতে ত্বক কোমল ও দাগমুক্ত থাকে।

২. মধু ও টমেটো মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন। এরপর ত্বকে লাগিয়ে ১৫-২০ মিনিট রাখুন। এবার ধুয়ে ফেলুন। ত্বক ফিরে পাবে দরকারি আর্দ্রতা।

৩. মধু সরাসরি ত্বকে লাগিয়ে ৫-১০ মিনিট রাখুন। এবার উষ্ণ পানিতে মুখ ধুয়ে নিন। ত্বকের আর্দ্রতা রক্ষার জন্য এটি খুবই ভালো পদ্ধতি।

৪. মধু শুধু ত্বকের ঔজ্জ্বল্য আনে না, পাশাপাশি চুলকেও উজ্জ্বল ও শক্ত করে। একে কন্ডিশনার হিসেবে ব্যবহার করতে পারবেন। মধু ও জলপাই তেল দিয়ে পেস্ট তৈরি করে চুলে লাগান। একঘণ্টা পর পানি দিয়ে ভালো করে ধুয়ে ফেলুন।

৫. মধু সময়ের কাঁটাও ঘুরিয়ে দিতে পারে। কীভাবে? এতে আছে অ্যান্টি-ইনফ্লামেটরি উপাদান, যা চামড়ায় বয়স কমিয়ে দেয়। তাই প্রতিরাতে ঘুমানোর আগে মধু খেতে পারেন।

৬. তিন চামচ গোলাপ জলের সঙ্গে কোয়াটার কাপ মধু মিশিয়ে মুখে লাগান। ১৫ মিনিট রেখে ঠাণ্ডা পানিতে ধুয়ে নিন। ত্বকে চকচকে ভাব ফিরে আসবে।

৭. মধু ও দুধের যুগলবন্দি মুখের বিভিন্ন দাগ ও বলিরেখা দূর করতে সাহায্য করে। মধুর সঙ্গে দুধ বা দই মিশিয়ে একটি পেস্ট বানান। মুখে লাগিয়ে কিছুক্ষণ রাখুন। তারপর হালকা গরম পানিতে মুখ ধুয়ে নিন।

এইচএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।