স্বপ্নতে পাওয়া যাবে টমি মিয়ার ইফতার
পুরো রমজান মাস জুড়ে দেশের সবচেয়ে বড় রিটেইল চেইন স্বপ্ন এর বিভিন্ন আউটলেটে টমি মিয়া হস্পিটালিটি ম্যানেজমেন্ট ইন্সটিটিউটের তৈরি ইফতার সামগ্রী কেনার সুযোগ পাবেন গ্রাহকরা। স্বপ্ন এর গুলশান-১ এর আউটলেটে বিশ্বখ্যাত এই শেফ এর সাথে এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে (মার্চ ২৪, ২০১৫) এসিআই লজিস্টিক্স এর এক্সিকিউটিভ ডিরেক্টর সাব্বির হাসান নাসির এই ঘোষণা দেন।
টমি মিয়া জানান, `প্রতিটি আউটলেট থেকে প্রতিদিন আমরা প্রায় ৮০০ টি করে ইফতার পরিবেশন করার আশা করছি`। এসিআই লজিস্টিক্স এর এক্সিকিউটিভ ডিরেক্টর সাব্বির হাসান নাসির বলেন, `সমাজের সবার সাথে রমজানের আনন্দ উদযাপন করবে স্বপ্ন আর ইফতার পরিবেশনার মাধ্যমে তা করতে পেরে আমরা আনন্দিত`।
তিনি আরো জানান, আমাদের এই উদ্যোগটির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বিখ্যাত শেফ টমি মিয়া। আর আমরা আশা করছি যে দেশজুড়ে আমাদের আউটলেটগুলোতে এরকম উদ্যোগ আমরা প্রতিবছর আয়োজন করতে পারবো বলে আশা করছি।
গুলশান-১ এর স্বপ্ন আউটলেটে আয়োজিত এই অনুষ্ঠানে আগত অতিথিদের জন্য আসন্ন ইফতার সমাহারের বেশ কিছু খাবার প্রস্তুত করে পরিবেশন করেন টমি মিয়া এবং টমি মিয়া হস্পিটালিটি ম্যানেজমেন্ট ইন্সটিটিউটের শিক্ষার্থীরা।
এইচএন/আরআইপি