বর্ষবরণে ইলিশ খিচুড়ি
পহেলা বৈশাখে পান্তা ইলিশ তো খাওয়াই হয়। ইলিশ দিয়ে খাওয়া যায় আরও অনেক পদ। বর্ষবরণের দিনটিতে তৈরি করতে পারেন ইলিশ খিচুড়ি। শুনেই জিভে জল চলে এলো না কি! মুখরোচক এই খাবারটি তৈরি করাটাও বেশ সহজ। চলুন শিখে নেয়া যাক-
উপকরণ:
ইলিশ মাছ ১টি, রসুন বাটা ১ চা চামচ, পোলাও চাল ২ কাপ, পেঁয়াজ কুচি ২ চা চামচ, মসুর ডাল ১/২ কাপ, আদা বাটা ১/২ চা. চামচ, পেঁয়াজ বাটা ২ টে. চামচ, ধনে ১ চা চামচ, হলুদ ১ চ চামচ, নারকেলের দুধ ১/২ কাপ, মরিচ ১ চা চামচ, কাঁচামরিচ ৫/৬টি, এলাচ ২টি, তেল ১/২ কাপ, দারুচিনি ২ টুকরো, লবণ পরিমাণমত।
প্রণালি:
মাছ বড় টুকরো করে কাটতে হবে। মাছে সামান্য লবণ ও হলুদ দিয়ে মেখে রাখতে হবে। হাঁড়িতে তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে ভেজে লাল হলে সব মসলা দিয়ে কষাতে হবে। কিছুক্ষণ পর মাছ দিয়ে কষাতে হবে। মাছ কষানো হলে সাবধানে তুলে রাখতে হবে। ওই মসলাতে এবার চাল ও ডাল দিয়ে কষিয়ে মাপমত গরম পানি দিয়ে ঢেকে দিতে হবে। খিচুড়ির পানি কমে এলে তুলে রাখা মাছগুলো বিছিয়ে নারকেলের দুধ দিয়ে কম আঁচে ১৫ মিনিট দমে রেখে নামাতে হবে। ব্যাস, এবার নামিয়ে গরম গরম পরিবেশন করুন।
এইচএন/আরআই