চিড়ার দুই পদ


প্রকাশিত: ০৯:৩৮ এএম, ২৮ এপ্রিল ২০১৫

গরমে ভারী খাবার অনেকের সহ্য হয় না। হালকা খাবার কিংবা সহজপাচ্য খাবার হিসেবে চিড়ার বেশ কদর। সেই চিড়া দিয়েই যদি তৈরি করা যায় ভারী আর মুখরোচক খাবার, তবে কেমন হয়! রইলো তেমনই দুটি রেসিপি-

চিড়ার পোলাও

উপকরণ :
চিড়া ৫০০ গ্রাম, আলু কুচানো ১ কাপ, মটরশুঁটি ১ কাপ, পেঁয়াজ আধা কাপ, কাঁচামরিচ ২ টেবিল চামচ, এলাচ ৩ থেকে ৪টি গোটা, দারুচিনি টুকরো ৩ থেকে ৪টি, চিনাবাদাম আধা কাপ, আদা কুচানো ২ টেবিল চামচ, ডিম ২টি, ঘি আধা কাপ, টমেটো কুচি আধা কাপ, লবণ স্বাদমতো।

প্রণালি :
প্রথমে আলু ভেজে নিন। ডিম ফেটিয়ে ঝুরি করে ভেজে নিন। চিড়া পরিষ্কার করে পানিতে ধুয়ে নিন। কড়াইতে ঘি দিন। ঘি গরম হলে পেঁয়াজ কুচি, আদা কুচি, এলাচ, দারুচিনি, কাঁচামরিচ, টমেটো ও মটরশুঁটি দিয়ে নাড়াচাড়া করুন। ভাজা আলু, বাদাম ও চিড়া দিয়ে একটু নেড়ে লবণ দিন। একটু নেড়ে ডিম ঝুরি দিয়ে নামিয়ে নিন।

চিড়ার চপ

উপকরণ :
চিড়া- ১কাপ, পিয়াজ কুঁচি ১/২ কাপ, কাঁচা মরিচ কুচি, গোল মরিচ গুড়া, লবণ, টমেটো কেচাপ, চালের গুড়া- ১ টেবিল চামচ, ডিম- ১ টি, ধনে পাতা কুচি, তেল।


উপকরণ :
চিড়া ভাল করে ধুয়ে, পানিতে ৫ মিনিটের মতন ভিজিয়ে রাখতে হবে। ৫ মিনিট পর ভাল করে পানি ঝরিয়ে চিড়াগুলিকে একটি বাটিতে নিতে হবে। লক্ষ্য রাখবেন চিড়াতে যেন পানি না থাকে। এর পর এক এক করে সব উপকরণ মিশাতে হবে। এইবার এই মিশ্রণ দিয়ে ছোট ছোট বল বানিয়ে, চপ এর মতন সাইজ করে একটা প্লেটে রাখতে হবে। এখন ফ্রাইং প্যানে অল্প তেল দিয়ে চপগুলি ভাঁজতে হবে। যখন চপ গুলি বাদামি রঙ হবে তখন প্লেটে তুলে রাখুন। টমেটো কেচাপ এবং সালাদ দিয়ে গরম গরম পরিবেশন করুন মচমচে চিড়ার চপ।

এইচএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।