ত্বকের সুস্থতায় যা খাবেন


প্রকাশিত: ০৬:৩৭ এএম, ২৯ এপ্রিল ২০১৫

খাবারে জলীয় অংশের পরিমাণ, অ্যান্টি-অক্সিডেন্ট ও তৈলাক্ততা  ত্বকের ওপর প্রভাব ফেলে। ত্বকের সৌন্দর্য ধরে রাখার জন্য জেনে নেওয়া ভালো কোনটি ভালো আর কোনটি ভালো নয়। ত্বক সুস্থ, সতেজ ও উজ্জ্বল রাখার জন্য খাবারে প্রচুর জলীয় অংশ থাকা প্রয়োজন। থাকতে হবে নানা ধরনের ভিটামিনও। এখানে সেরকম কয়েকটি খাবারের নাম উল্লেখ করা হলো-

টমেটো
ত্বকেরে ঔজ্জ্বল্য ধরে রাখে লাইকোপিন নামে এক ধরনের উপাদান। যা রয়েছে টমেটোতে  । আর ভিটামিন সি ত্বকের রুক্ষতা দূর করে। টমেটোতে প্রচুর ভিটামিন সি ও অ্যান্টি-অক্সিডেন্ট থাকায় নিয়মিত গ্রহণে ত্বকে বলিরেখা পড়তে দেয় না।

শসা
নিয়মিত শসা খেলে ত্বক যথেষ্ট আর্দ্র থাকে।  শসায় রয়েছে প্রচুর সিলিকা । যা ত্বকের উজ্জ্বল রূপ ধরে রাখে। আর  কোলাজেনকে রক্ষা করে এবং টান টান রাখে ত্বক।

লেবু
প্রতিদিন এক গ্লাস পানিতে একটা লেবু চিপে সেই পানি পান করলে যকৃত পরিষ্কার হয়। আর ত্বক ভালো রাখতে যকৃতের ভূমিকা অপরিসীম।

গাজর
গাজরে আছে প্রচুর ভিটামিন এ বা বিটা ক্যারোটিন। প্রতিদিন এক কাপ কাঁচা গাজর ত্বকের উজ্জ্বলতা  বাড়ায় । সূর্যালোকের ক্ষতিকর প্রভাব থেকে বাঁচায়। এছাড়া নিয়মিত সেবনে ত্বকের রঙে লালচে আভা এনে দেয়।

যা এড়িয়ে চলবেন:
রক্তে চিনি বা শর্করার পরিমাণ বেড়ে গেলে গ্লাইকেশন প্রোডাক্ট তৈরি হয় দেহে, আর তা ত্বকের কোলাজেন তৈরিতে বাধা দেয়। ফলে ত্বক তার টান টান সতেজতা হারাতে থাকে। অতিরিক্ত তৈলাক্ত খাবার, যেমন ভাজা-পোড়া খেলে ত্বকের উজ্জ্বলতা নষ্ট হয়।  চা খেলে গায়ের রং কালো হয়, কথাটা পুরোপুরি সত্যি না হলেও একেবারে মিথ্যেও নয়। চা ও কফিতে যে ক্যাফেইন আছে তা শরীরকে দ্রুত পানিশূন্য করে, কর্টিসোল হরমোনের নিঃসরণ বাড়ায়, ঘুমের চক্রকে ব্যাহত করে। ফলে ত্বক ক্লান্ত ও বুড়োটে দেখায়। অ্যালকোহল তাই, এটি ত্বকের আর্দ্রতা কমিয়ে দেয়। রক্তনালির ওপর মন্দ প্রভাব ফেলে, চর্বি বাড়ায়। ফলে ত্বক অনুজ্জ্বল দেখায়। তাই চা-কফিতে পরিমিত হতে হবে।

এইচএন/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।