রূপচর্চায় কাঁচা হলুদ
রান্নাঘর, রূপচর্চা, স্বাস্থ্যরক্ষা- হলুদের জয়জয়কার সবখানেই। রূপচর্চার ক্ষেত্রে হলুদের ব্যবহার অনেক বেশি উপকারী। শুধু হলুদ নিয়েই তো বাঙালি বিয়ের আস্ত একটি পর্ব রয়েছে- গায়ে হলুদ। সুপ্রাচীন কাল থেকেই হলুদের ব্যবহার জনপ্রিয়। ত্বকের পরিচর্যায় এর জুড়ি মেলা ভার। চলুন জেনে নেয়া যাক হলুদ দিয়ে তৈরি কিছু প্যাক সম্পর্কে-
১. কাঁচা হলুদের রস, মুলতানি মাটি মিশিয়ে মুখে লাগান। প্যাক শুকিয়ে এলে গোলাপজল দিয়ে মুছে নিন।
২. সামান্য কাঁচা হলুদ ও মধু মিশিয়ে প্যাক তৈরি করে লাগাতে পারেন।
৩. হলুদের গুঁড়োর সাথে শসার রস অথবা লেবুস রস মিশিয়ে মুখে লাগান। ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন।
৪. হলুদ বেটে সারা শরীরে স্ক্রাব হিসেবে ব্যবহার করুন। এতে ত্বকে আসবে কোমলতা।
৫. অল্প একটু দুধের ক্রিমের সাথে হলুদ মিশিয়ে লাগালে ত্বক হবে কোমল, মসৃণ আর সতেজ।
৬. হলুদের গুঁড়া ব্রণ প্রতিরোধ করে। হলুদ বাটা ক্ষতস্থানের ব্যথা দ্রুত কমায় এবং ঘাঁ প্রতিরোধ করে।
৭. দাগ বা ব্রণ দূর করতে টমেটোর রস, কাঁচা হলুদ আর মধু মিশিয়ে প্যাক তৈরি করে ত্বকে ব্যবহার করুন।
৮. ব্রণের সমস্যা থাকলে কাঁচা হলুদের রস, মুলতানি মাটি মিশিয়ে নিমপাতার রস একসঙ্গে মিশিয়ে পেস্ট করে ত্বকে লাগান। প্যাক শুকিয়ে এলে গোলাপজল দিয়ে ম্যাসাজ করে প্যাকটি নরম করে নিন এবং পানির সাহায্যে ধুয়ে ফেলুন।
৯. কাঁচা হলুদ, মসুরির ডাল একসাথে বেটে পেস্ট তৈরি করে মুখে লাগিয়ে ২০ মিনিট পরে ধুয়ে ফেললে ত্বক উজ্জ্বল হয়ে উঠবে।
১০. গোসলের আগে কাঁচা হলুদ, মধু, ডিমের কুসুম ও নারকেল তেল মিশিয়ে প্যাক তৈরি করে পুরো মুখে-গলায় লাগিয়ে রাখুন। আধঘণ্টা বাদে তুলে ঠাণ্ডা পানিতে মুখ ধুয়ে ফেলুন।
১১. হলুদ দিয়ে কখনও রোদে বের হবেন না। তাহলে ত্বক পুড়ে যাবে। হলুদ দিয়ে রূপচর্চা করবেন রাতের বেলা। কখনোই দিনের বেলা নয়।
এইচএন/এএ/আরআই