যে উপায়ে মনে রাখবেন
অনেক কিছুই ভুলে যান? প্রয়োজনীয় জিনিসটি প্রয়োজনের সময়ই মনে পড়ে না, কিন্তু পরে মনে পড়ে? এমন হতেই পারে। দৈনন্দিন জীবনে হাজারটা কাজের চাপে কিছু কিছু বিষয় ভুলে না যাওয়াটাই বরং অস্বাভাবিক! তবু অনেক সময় দেখা যায়, এই ভুলে যাওয়াটাই অসুখের পর্যায়ে চলে যায়! তাই আপনার ভেতরে ভুলে যাওয়ার সমস্যা দেখা দিলে ঝালাই করে নিতে পারেন নিচের উপায়গুলো-
মেধা শাণিত করতে পুষ্টিকর খাদ্য সবচেয়ে বড় উপাদান। প্রচুর শাক-সবজি খাওয়ার মাধ্যমে অহেতুক মাথাব্যাথা দূর হওয়ার মাধ্যমে স্মৃতিশক্তিও হবে উন্নত।
কোন কিছু উপস্থাপনের পাশাপাশি সংশ্লিষ্ট বিষয়ের ছবি কল্পনা করুন। এতে বিষয়টি সহজে ভুলবেন না। যেমন-সময় ব্যবস্থাপনা বলার সময় একটি ঘড়ি আপনার টেবিলে রেখে দিতে পারেন।
কোন আর্টিকেল পড়ার সময় ফন্ট পরিবর্তন করে অপরিচিত ফন্ট ব্যবহার করতে পারেন। এতে নতুন নতুন শব্দ আপনার চোখে নতুনভাবে ধরা দেবে।
যে বিষয়টি পড়ছেন সেটিকে বহুরুপ দিয়ে বুঝার চেষ্টা করুন। তাতে সেটি দীর্ঘস্থায়ী হয়ে ধরা পড়বে।
নতুন কারো সঙ্গে পরিচিত হলে তার চোখ, কান, নাক অর্থাৎ শারীরিক অবয়ব খেয়াল করুন। এতে কারো নাক লম্বা, চোখ সুন্দরসহ অনেক বিষয়ই চোখে পড়বে, যা আপনাকে তাদের নাম মনে রাখতে সহায়তা করতে পারে।
এইচএন/আরআই