স্তন ক্যান্সার থেকেই সৃষ্টি হয় নতুন ক্যান্সার


প্রকাশিত: ০৭:২৩ এএম, ২৮ মে ২০১৫

কিছু স্তন ক্যান্সারের কারণে শরীরে এমন কিছু কেমিক্যালের নিঃসরণ ঘটে যেগুলো হাড়ের মধ্যে গর্ত তৈরি করে আরেক ধরনের ক্যান্সার তৈরি করছে। ইউনিভার্সিটি অব কোপেনহেগেনের একদল বিজ্ঞানীদের গবেষণায় এমন সব তথ্য উঠে এসেছে। খবর বিবিসি।

ওই গবেষণা দলে অন্যতম গবেষক ইউনিভার্সিটি অব কোপেনহেগেনের ডঃ জেনিন আর্লের বলছেন, স্তন ক্যান্সারের কোষগুলো যে হাড়েও ছড়াতে পারে এ বিষয়ে তারা নিশ্চিত হয়েছেন।

তিনি আরো জানিয়েছেন, একবার যদি এই ক্যান্সার হাড়ে ছড়িয়ে পড়ে তাহলে এর চিকিৎসা করা হবে দুঃসাধ্য ব্যাপার। আর এই প্রক্রিয়া বন্ধের উপায় যদি বের করতে পারা না যায়, তাহলে সামনে ভয়ংকর কিছুই অপেক্ষা করছে।

জেআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।