কুকিং টিপসে টক, ঝাল, মিষ্টি


প্রকাশিত: ১১:৩২ এএম, ২৪ ডিসেম্বর ২০১৪

রান্না করতে ভালোবাসেন না এমন মহিলা চট করে খুঁজে পাওয়া ভার। আর রেসিপি সংগ্রহের পাশাপাশি যদি জেনে রাখা যায় কিছু কুকিং টিপসও তাহলে আপনি হয়ে উঠবেন আক্ষরিক অর্থেই স্মার্ট গৃহিণী। রান্নায় কখন, কীভাবে কোন টোটকা যে কাজে লেগে যাবে, তা বোধহয় অতি বড় শেফও বলতে পারবেন না। অথচ রান্না করতে করতে এত কিছু ভাবার সময় থাকে না। তাই আপনাদের সাহায্যার্থে রইল চটজলদি কাজে আসবে এরকম কিছু কুকিং টিপস-

১) রান্নায় যদি হলুদ বেশি হয়ে যায় মানে খাবার থেকে হলুদের গন্ধ বেড়ায়, তাহলে ভুলেও তাতে পানি মেশাবেন না। খুন্তি আগুনে সামান্য পুড়িয়ে তা দিয়ে তরকারিটা নেড়ে নিন। গন্ধ চলে যাবে।

২) ফুলকপি কুকারে সেদ্ধ করার সময় ১/২ চা চামচ দই বা দুধ দিয়ে দিলে কপি গলে যাবে না।

৩) বাঁধাকপি রান্নার সময় অল্প একটু ভাপিয়ে নিলে পেটের সমস্যা হয় না।

৪) চালের কৌটোতে কয়েকটা শুকনো লঙ্কা আর ছোট্ট কাপড়ে বিটলবন বেঁধে রেখে দিলে সহজে পোকা ধরবে না।

৫) পেঁয়াজ কাটতে গেলে আমাদের সবারই চোখের পানি, নাকের পানির অবস্থা হয়। কিন্তু জানেন কি কাটার আগে পেঁয়াজ মিনিট দশেক পানিতে ভিজিয়ে রেখে কাটলে আর চোখ জ্বালা করবে না।

৬) পোস্ত ছাড়া চিকেন রেজালার কথা ভাবাই যায় না। কিন্তু যারা পোস্ত খান না তাঁদের জন্যও রয়েছে বিকল্প ব্যবস্থা। পোস্তর বদলে দুধের মধ্যে আদা-রসুন বাটা মিশিয়ে গ্রেভি বানালে স্বাদও হবে, গ্রেভি ঘনও হবে। পোস্তও গ্রেভি ঘন করতেই ব্যবহার করা হয়।

৭) রান্নায় লবন বেশি হলে কী করেন আপনি? চিনি বা পানি মিশিয়ে একটু করে ফুটিয়ে স্বাদটা দেখেন। এত কিছু করতে হবে না, স্রেফ একটুকরো কাঁচা আলুর টুকরো ফেলে দিন। সমস্যার সমাধান হয়ে যাবে।

৮) কফি তেতো হয়ে গেলে ফেলে দেওয়া ছাড়া আর কোনও গত্যন্তর থাকে না। না ফেলে তাতে এক চিমটে লবন ফেলে দিন। অতিরিক্ত তেতো ভাবটা কেটে যাবে।

৯) রান্নায় হলুদ বেশি হলে কয়েক টুকরো কাটা সুপারি ফেলে দিলে সামঞ্জস্য ফিরে আসবে স্বাদে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।