ভিডিও ENG
  1. Home/
  2. ক্যাম্পাস

জবির ভূগোল ও পরিবেশ বিভাগের ফিল্ড রিসার্চ সিলেটে

প্রকাশিত: ০৮:৩৪ পিএম, ৩০ মে ২০১৬

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ভূগোল ও পরিবেশ বিভাগের ১০ম ব্যাচের নিয়মিত কোর্স ‘‘Research Methods and Field Study in Geography and Environment’’ এর কাজের জন্য তিনদিনের জন্য মঙ্গলবার সিলেটের জাফলং যাবে বিভাগের শিক্ষার্থীরা। এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়।

বিভাগ সূত্রে জানা যায়, প্রতিবছর প্রতিটি ব্যাচকে নির্দিষ্ট সমস্যা নিয়ে ফিল্ড রিসার্চ করতে হয়। তারই ধারাবাহিকতায় এ বছর সিলেটের জাফলং গোয়াইনঘাট ও শ্রীমঙ্গলে এর উপর গবেষণা কাজ পরিচালনা করবে বিভাগটি।

এবার কোন সমস্যা নিয়ে কাজ করবে, এ বিষয়ে জানতে চাইলে রিসার্চ দলের প্রধান বিভাগে সহকারী অধ্যাপক শাহানা আক্তার বলেন, ‘‘Socio-economic Impact of tourism on Zaflong.’’

বিভাগ সূত্র আরো জানায়, প্রায় ১০০ জন শিক্ষার্থী ও চারজন শিক্ষক রিসার্চ দলে থাকছেন। সবকিছু ঠিক থাকলে ৪ জুন দলটি আবার সিলেট থেকে ঢাকায় ফিরবে।

এসএম/বিএ