ভিডিও ENG
  1. Home/
  2. ক্যাম্পাস

চবিতে চারুকলার শিক্ষার্থীদের বর্ষবরণে প্রস্তুতি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক | চবি | প্রকাশিত: ০৮:৪৫ পিএম, ০৯ এপ্রিল ২০২৬

বাংলা নববর্ষকে বর্ণাঢ্যভাবে আয়োজন করতে প্রস্তুতি শুরু করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলা অনুষদের সামনে তাদের বর্ষবরণ প্রস্তুতি নিতে দেখা যায়।

এ সময় চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীদের বাঁশ, কাগজসহ দেশীয় উপকরণ ব্যবহার করে বিভিন্ন শৈল্পিক কাঠামো ও মুখোশ নির্মাণ এবং রংতুলির কাজ করতে দেখা যায়।

নববর্ষের প্রস্তুতি প্রসঙ্গে শিল্পী রশিদ চৌধুরী হোস্টেল সংসদের ভিপি খন্দকার মাসরুল আল ফাহিম বলেন, প্রাথমিক পর্যায়ে প্রশাসনের সঙ্গে যোগাযোগে কিছুটা বিঘ্ন ঘটলেও পরবর্তীতে উপাচার্যের সঙ্গে আলোচনা করে সব ঠিক করা হয়েছে। বাংলা নববর্ষের প্রস্তুতির কাজ পূর্ণ গতিতে এগিয়ে চলছে।

চারুকলা ইনস্টিউিটের শিক্ষার্থী স্নেহা বলেন, ক্যাম্পাসে প্রথমবারের মতো বাংলা নববর্ষ উদযাপনের সুযোগ পাওয়া অত্যন্ত আনন্দের। পূর্বে সীমিত পরিসরে ক্যাম্পাসের বাইরে নববর্ষ উদযাপন করা হলেও এবার বৃহৎ পরিসরে ক্যাম্পাসে উৎসবে অংশ নেওয়া যাবে।

চারুকলা ইন্সটিটিউটের পরিচালক তাসলিমা আকতার বলেন, চারুকলা ইন্সটিটিউট পূর্বে শহরে ছিল তাই আলাদা করে আয়োজন করা হতো। এবছর যেহেতু চারুকলা ইন্সটিটিউটকে ক্যাম্পাসে আনা হয়েছে সেহেতু বিশ্ববিদ্যালয় প্রশাসন চারুকলা ইন্সটিটিউটের সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের অধীনে কেন্দ্রীয়ভাবে এ আয়োজন করবে। বর্ণাঢ্যভাবে বর্ষবরণ করার জন্য সার্বিক প্রস্তুতি চলছে।

মোস্তাফিজুর রহমান/এএইচ/জেআইএম