ঢাবিতে বাংলাদেশ-চীন মৈত্রী হল নির্মাণে সম্ভাব্যতা যাচাই সম্পন্ন
ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ-চীন মৈত্রী হল নির্মাণের সম্ভাব্যতা যাচাই সম্পন্ন/ছবি: সংগৃহীত
চীন সরকারের আর্থিক সহযোগিতায় ২৪৪ কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রীদের জন্য বাংলাদেশ-চীন মৈত্রী হল নির্মিত হতে যাচ্ছে। এ প্রকল্পের সম্ভাব্যতা যাচাই সম্পন্ন করেছে চীনের বিশেষজ্ঞ দল।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) উপাচার্যের সভাকক্ষে এক অনুষ্ঠানে এ-সংক্রান্ত তথ্য-উপাত্তের দলিলাদি সই করা হয়। এতে চীনের বিশেষজ্ঞ দলের পক্ষে সান চ্যাং এবং ঢাবির পক্ষে প্রকৌশল দপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এ কে এম মাহবুব মুস্তাফা সই করেন।
এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরীসহ পরিকল্পনা ও উন্নয়ন অফিসের ভারপ্রাপ্ত পরিচালক, ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী, হিসাব পরিচালক প্রমুখ উপস্থিত ছিলেন।
এফএআর/একিউএফ/এমএস
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ জাবিতে মানববন্ধনে জুলাই হামলায় মদদদাতা শিক্ষক, শিক্ষার্থীদের ক্ষোভ
- ২ জটিলতায় থেমে গেলো রাবির ই-কার সেবা, ফের চালুর আশ্বাস
- ৩ ঢাবি ভিসির সঙ্গে সেন্টার ফর চায়না স্টাডিজের প্রতিনিধিদলের সাক্ষাৎ
- ৪ তথ্যকে অস্ত্র হিসেবে ব্যবহার করে ১৭ বছর ‘তথ্য সন্ত্রাস’ চালানো হয়েছে
- ৫ চবিতে প্রথম বর্ষের ক্লাস শুরু ৩ মে, একই দিনে ওরিয়েন্টেশন