চবিতে প্রথম বর্ষের ক্লাস শুরু ৩ মে, একই দিনে ওরিয়েন্টেশন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০২৫–২৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ক্লাস আগামী ৩ মে থেকে শুরু হবে। একই দিনে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগ ও ইনস্টিটিউটে নবীন শিক্ষার্থীদের জন্য ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক শাখার ডেপুটি রেজিস্ট্রার এসএম আকবর হোছাইনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ৩১ মার্চ অনুষ্ঠিত ভর্তি কার্যক্রম পরিচালনা কমিটির ১৩তম সভার সিদ্ধান্ত অনুযায়ী ক্লাস শুরুর তারিখ ৩ মে নির্ধারণ করা হয়েছে।
নির্ধারিত তারিখে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগ ও ইনস্টিটিউটে নবীন শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে এবং ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হবে।
মোস্তাফিজুর রহমান/কেএইচকে/এএসএম
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ ঢাবি ভিসির সঙ্গে সেন্টার ফর চায়না স্টাডিজের প্রতিনিধিদলের সাক্ষাৎ
- ২ তথ্যকে অস্ত্র হিসেবে ব্যবহার করে ১৭ বছর ‘তথ্য সন্ত্রাস’ চালানো হয়েছে
- ৩ চবিতে প্রথম বর্ষের ক্লাস শুরু ৩ মে, একই দিনে ওরিয়েন্টেশন
- ৪ জবিতে ছাদের পলেস্তারা খসে ২ শিক্ষার্থী আহত, শিক্ষার্থীদের বিক্ষোভ
- ৫ উপাচার্য নিয়োগের সার্চ কমিটির সদস্য হলেন রাবি উপাচার্য