৬ বছর পর বেরোবির ছাত্রী হল ও রিসার্চ ইনস্টিটিউটের নির্মাণ কাজ শুরু
প্রকল্পে দুর্নীতির অভিযোগে ছয় বছর বন্ধ থাকা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ছাত্রীদের হল এবং রিসার্চ ইনস্টিটিউটের নির্মাণ কাজ উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. শওকত আলী।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় এ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।
বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. শওকত আলী বলেন, প্রাক্তন প্রশাসনের দুর্নীতির দায়ে ভবনগুলোর কাজ বন্ধ ছিল। আমি যখন দায়িত্ব নেই তখন হল এবং রিচার্স ইনস্টিটিউট কাজ শুরু করার জন্য আবেদন করি। পরে সংশ্লিষ্ট মন্ত্রণালয় এ কাজের জন্য পুনরায় অনুমোদন দেয়। আমরা আগের ফান্ডের টাকা এবং পুনরায় আবার ৭৭ কোটি টাকা বাজেট নিয়ে এ কাজ শুরু করতে যাচ্ছি। আপাতত পাঁচতলা পর্যন্ত সম্পূর্ণ হবে। পরে বাকিটুকু সম্পন্ন করা হবে ।
এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার প্রফেসর ড. মো. ফেরদৌস রহমানসহ নির্মাণকাজ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মো. আজিজুর রহমান/আরএইচ/জেআইএম
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ নবনিযুক্ত শিক্ষামন্ত্রীর সঙ্গে ঢাবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ
- ২ শেকৃবি ছাত্রদল নেতার নেতৃত্বে বাজার মনিটরিং
- ৩ জাবির বাসে প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত আসন চালু
- ৪ ট্রেনিং সেশন আয়োজন নিয়ে প্রশাসনের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ জকসুর
- ৫ ৬ বছর পর বেরোবির ছাত্রী হল ও রিসার্চ ইনস্টিটিউটের নির্মাণ কাজ শুরু