ভিডিও ENG
  1. Home/
  2. ক্যাম্পাস

২৪ দিনের ছুটিতে যাচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়

জেলা প্রতিনিধি | বরিশাল | প্রকাশিত: ০৪:৩৬ পিএম, ০৪ মার্চ ২০২৬

পবিত্র রমজান, শবে-কদর, ঈদুল ফিতর এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ২৪ দিনের ছুটিতে যাচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি)।

বুধবার (৪ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কার্যালয় থেকে প্রকাশিত এক নোটিশে এ তথ্য জানানো হয়।

ভারপ্রাপ্ত রেজিস্ট্রার খান সানজিয়া সুলতানা সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্ধারিত সময়সূচি অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে।

নোটিশ অনুযায়ী, রোববার (৮ মার্চ) থেকে ৩১ মার্চ পর্যন্ত ২৪ দিন বিশ্ববিদ্যালয়ের ক্লাস কার্যক্রম বন্ধ থাকবে। অফিসের কার্যক্রম বন্ধ থাকবে ১৫ থেকে ৩১ মার্চ পর্যন্ত।

তবে ছুটিকালীন সিকিউরিটিসহ অন্যান্য জরুরি সেবা কার্যক্রম চালু থাকবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শাওন খান/এসআর/এএসএম